Dhaka Mail Logo

অটোমোবাইল

এসব ইলেকট্রিক স্কুটার সবচেয়ে বেশি বিক্রি হয়

অটোমোবাইল ডেস্ক

২৫ অক্টোবর ২০২৬, ০৯:১৪ এএম

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ভারতে পরিবেশবান্ধব ইলেকট্রিক টু-হুইলারের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের বিক্রি অনুযায়ী ভারতের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ইলেকট্রিক টু-হুইলারের তালিকায় আবার প্রথম স্থান অধিকার করেছে টিভিএস আইকিউব। গত মাসে মডেলটি মোট ৪৫ হাজার ৩২০ জন গ্রাহকের কাছে পৌঁছেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে এই বিক্রির সংখ্যা ছিল ৩০ হাজার ৮২০টি। এক বছরের ব্যবধানে স্কুটারটির বিক্রি বেড়েছে ৪৭ শতাংশ। তালিকায় দ্বিতীয় স্থানে বাজাজ চেতক এবং তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে হিরো ভিডা। 

আরও পড়ুন: এই মোটরসাইকেলের দাম প্রাইভেট কারের চেয়েও বেশি

সেপ্টেম্বর ২০২৬-এর পরিসংখ্যানে সেরা দশটি মডেলের তালিকায় শীর্ষ অবস্থানে থাকা টিভিএস আইকিউব বিক্রি করেছে ৪৫ হাজার ৩২০টি ইউনিট। দ্বিতীয় স্থানে থাকা বাজাজ চেতক বিক্রি হয়েছে ৪২ হাজার ৩৯৪টি, যার বার্ষিক বৃদ্ধি ৩৮.৭ শতাংশ। তৃতীয় স্থানে থাকা হিরো ভিডা মোট ২৮ হাজার ৮৬২টি ইউনিট বিক্রি করে ৮৮.৩ শতাংশ বৃদ্ধি দেখিয়েছে। চতুর্থ স্থানের এথার রিজটা বিক্রি করেছে ১৯ হাজার ৮১৩টি ইউনিট। 

tvs-iqube-s-slant-front-view-full-image-607954

পঞ্চম স্থানে রয়েছে টিভিএস অরবিটার, যা সেপ্টেম্বরে ১৭ হাজার ২৭ জন গ্রাহক কিনেছেন। ষষ্ঠ স্থানে অ্যাম্পিয়ার ম্যাগনাস ১০ হাজার ৫৩২টি ইউনিট বিক্রি করে ৭০.৪ শতাংশ বিক্রি বাড়িয়েছে। সপ্তম স্থানের এথার ৪৫০ মডেলটির মোট বিক্রি দাঁড়িয়েছে ৬ হাজার ১৬৮টি ইউনিটে। অষ্টম স্থানে রিভার ইন্ডি বিক্রি হয়েছে ৬ হাজার ৫৭টি, যার বার্ষিক বৃদ্ধি ২০৯ শতাংশ। নবম স্থানে ৪ হাজার ১৪০টি বিক্রি হওয়া এথার কোনার্ক এবং দশম স্থানে ২ হাজার ৪৭টি বিক্রির সংখ্যা নিয়ে অবস্থান করছে অ্যাম্পিয়ার রিও। 

images

জনপ্রিয়তার শীর্ষে থাকা টিভিএস আইকিউব স্কুটারটিতে দেওয়া হয়েছে সর্বোচ্চ ৪.৪ কিলোওয়াট পিক পাওয়ারের বিএলডিসি মোটর। 

ভ্যারিয়েন্টভেদে ব্যাটারির ক্ষমতা ২.২৫ কিলোওয়াট-ঘণ্টা থেকে ৫.১ কিলোওয়াট-ঘণ্টা পর্যন্ত।

প্রস্তুতকারক প্রতিষ্ঠানের দাবি অনুযায়ী, একবার চার্জে স্কুটারটি প্রায় ৯৪ কিলোমিটার থেকে ২১২ কিলোমিটার পর্যন্ত অতিক্রম করতে পারে। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮২ কিলোমিটার। ভারতে এর প্রাথমিক এক্স-শোরুম দাম প্রায় ৯৫ হাজার রুপি থেকে শুরু হয়। তবে ব্যাটারির ক্ষমতা, রেঞ্জ ও দাম বিভিন্ন ভ্যারিয়েন্ট অনুযায়ী পরিবর্তনশীল হতে পারে।

এজেড