Dhaka Mail Logo

অটোমোবাইল

হোন্ডা অ্যাক্টিভা: হোন্ডার এই স্কুটার সবচেয়ে বেশি বিক্রি হয়

অটোমোবাইল ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ এএম

স্কুটি বললেই অনেকের মাথায় যে নামটা সবার আগে আসে, তা হল হোন্ডা অ্যাক্টিভা। ভারতে ২০২৬ সালের আগস্ট মাসে সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্কুটারের তালিকায় আবারও এক নম্বরে রয়েছে এই মডেলটি। গত আগস্টে সংস্থাটি মোট ২,৫৫,৮১৫টি অ্যাক্টিভা বিক্রি করেছে। উল্লেখ্য, ২০২৫ সালের আগস্টে এই মডেলের ২,৪৪,২৭১টি ইউনিট বিক্রি হয়েছিল, যার ফলে এবার হোন্ডা অ্যাক্টিভার বিক্রি ৪.৭৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

জুলাই ২০২৬-এ প্রথমবার টিভির কাছে বিক্রির দিক থেকে পিছিয়ে পড়ার পর, আগস্ট ২০২৬-এ ২.৮৫ লাখ ইউনিট স্কুটার বাজারে পাঠিয়ে হোন্ডা পুনরায় এক নম্বর স্থান দখল করে নিয়েছে। সামগ্রিক বিক্রি বাড়লেও গত বছরের তুলনায় হোন্ডার বাজার শেয়ার ছয় শতাংশ কমে বর্তমানে ৩৩ শতাংশে এসে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: সেরা ১০ মোটরবাইক: শীর্ষে হিরো স্প্লেন্ডার, দ্বিতীয়তে হোন্ডা অ্যাক্টিভা

ভারতের শীর্ষ ১০টি স্কুটার প্রস্তুতকারক সংস্থা আগস্টে রেকর্ড ৮.৫৫ লাখ ইউনিট স্কুটার বিক্রি করেছে, যা গত বছরের তুলনায় ২৪ শতাংশ বেশি। এটি অক্টোবর ২০২৫-এর আগের সর্বোচ্চ ৮.২৪ লাখ ইউনিট বিক্রির রেকর্ডকে ছাপিয়ে গেছে। একা অ্যাক্টিভা এবং টিভিএস জুপিটার মিলে অগাস্ট মাসে সেরা দশের তালিকায় মোট ৪,০৩,২৬৫টি স্কুটার বিক্রি করেছে, যা সেরা দশ স্কুটারের মোট বিক্রির অর্ধেকেরও বেশি।

activa

তালিকায় অ্যাক্টিভার ঠিক পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে টিভিএস জুপিটার। ২০২৬ সালের আগস্টে টিভিএস ১,৪৭,৪৫০টি জুপিটার বিক্রি করেছে, যেখানে আগের বছর অর্থাৎ ২০২৫ সালের অগাস্টে বিক্রির পরিমাণ ছিল ১,৪২,৪১১টি। ফলে তাদেরও বিক্রি ৩.৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে সুজুকি অ্যাক্সেস। ২০২৬ সালের আগস্ট মাসে সংস্থাটি ৬৯,৫৮৮টি অ্যাক্সেস স্কুটার বিক্রি করেছে। তুলনামূলকভাবে, ২০২৫ সালের আগস্টে ৬০,৮০৭টি স্কুটার বিক্রি হয়েছিল, যার ফলে তাদের বিক্রি এবার ১৪.৩৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সবমিলিয়ে, অ্যাক্টিভা, জুপিটার ও অ্যাক্সেস—এই তিনটি জনপ্রিয় স্কুটার মিলে অগাস্ট মাসে মোট ৪,৭২,৮২৩টি ইউনিট বিক্রি হয়েছে।

এজেড