Dhaka Mail Logo

অটোমোবাইল

হোন্ডা ৫০০ সিসির রোডস্টার মোটরসাইকেল আনল

অটোমোবাইল ডেস্ক

২৮ জুলাই ২০২৬, ০৪:১৪ এএম

হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া ভারতে তৈরি নতুন হোন্ডা সিবি৫০০ রোডস্টার উন্মোচন করেছে। দেশের টু-হুইলার বাজারে ক্রেতাদের বদলে যাওয়া চাহিদার কথা মাথায় রেখে কোম্পানিটি এই নতুন মডেলটি এনেছে। ৫০১ সিসি ইঞ্জিন, আধুনিক ই-ক্লাচ এবং রোডসিংক প্রযুক্তিসহ একাধিক আকর্ষক ফিচারে সজ্জিত এই বাইকটি নিয়ে ইতিমধ্যেই বাইকপ্রেমীদের মধ্যে ব্যাপক জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন: ১০০ সিসির সেরা ৫ মোটরসাইকেল

হোন্ডার দাবি, নতুন এই বাইকটি ক্লাসিক রোডস্টারের বৈশিষ্ট্যের সঙ্গে রেট্রো-স্পোর্টি ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং দৈনন্দিন ব্যবহারের সুবিধাকে একসঙ্গে তুলে ধরেছে। এতে রয়েছে ৫০১ সিসি-র শক্তিশালী ইঞ্জিন, যা ২০.৭ কিলোওয়াট শক্তি এবং ৪৩.৩ নিউটন মিটার টর্ক উৎপন্ন করে। পাশাপাশি রাইডারদের সুরক্ষার্থ ও সুবিধার জন্য এতে দেওয়া হয়েছে অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ, হোন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল, হোন্ডা রোডসিংক কানেক্টিভিটি এবং গ্যাস-চার্জড রিয়ার সাসপেনশন। এছাড়া নির্বাচিত মডেলে থাকা হোন্ডা ই-ক্লাচ প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে ক্লাচ নিয়ন্ত্রণ করায় শহরের যানজট বা বারবার থেমে চলার পরিস্থিতিতে বাইক চালানো আরও সহজ হবে।

images_(2)

বাজারের চাহিদার কথা মাথায় রেখে হোন্ডা সিবি৫০০ মোট তিনটি ভিন্ন ভ্যারিয়েন্টে বাজারে আসবে— অ্যালয়, স্পোক টিউবলেস এবং স্পোক টিউবলেস উইথ গ্রাফিক্স। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই বাইকটি তাদের ভারতে তৈরি প্রিমিয়াম মোটরসাইকেলের পরিসর আরও বাড়াবে এবং মিড-ক্যাপাসিটি রোডস্টার সেগমেন্টে ক্রেতাদের সামনে নতুন বিকল্প তুলে ধরবে। তবে গাড়িটির সঠিক দাম কত হবে, সে বিষয়ে কোম্পানি এখনও কিছু জানায়নি। সংস্থার তরফে জানানো হয়েছে, বাজারে লঞ্চের সময়ের কাছাকাছি এই মোটরসাইকেলের মূল্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

এজেড