Dhaka Mail Logo

অটোমোবাইল

বাজাজ পালসার এন১৬০ কিনলে ফ্রিতে পাবেন প্রিমিয়াম মোটরসাইকেল জ্যাকেট

অটোমোবাইল ডেস্ক

২১ জুলাই ২০২৬, ১০:১৩ এএম

বাজাজ পালসার এন১৬০ কিনলে উত্তরা মোটরসের পক্ষ থেকে গ্রাহকদের জন্য একটি প্রিমিয়াম মোটরসাইকেল জ্যাকেট উপহার পাওয়ার দারুণ সুযোগ দেওয়া হচ্ছে। ১৬০ সিসি সেগমেন্টের এই জনপ্রিয় বাইকটি বিভিন্ন আকর্ষণীয় ভ্যারিয়েন্ট ও দামে বাজারে পাওয়া যাচ্ছে। ভ্যারিয়েন্টভেদে বাইকগুলোর দাম হলো—পালসার এন১৬০ গো ফর গোল্ড ভ্যারিয়েন্ট ২ লাখ ৮১ হাজার টাকা, এন১৬০ সিঙ্গেল সিট ভ্যারিয়েন্ট ২ লাখ ৪২ হাজার টাকা এবং পালসার এন১৬০ টিডি (Twin Disc) ভ্যারিয়েন্ট ২ লাখ ৩৭ হাজার টাকা। শক্তিশালী ইঞ্জিন, আধুনিক ফিচার এবং আকর্ষণীয় লুকের কারণে তরুণ প্রজন্মের মাঝে বাইকটি বেশ সাড়া ফেলেছে।

gold_pic2

বাইকটিতে ১৬৪.৮২ সিসির ৪-স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার, এসওএইচসি, ২-ভালভ, এয়ার কুলড এফআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন থেকে ৮৭৫০ আরপিএম-এ সর্বোচ্চ ১১.৭ কিলোওয়াট বা ১৬ পিএস শক্তি এবং ৬৭৫০ আরপিএম-এ ১৪.৬৫ এনএম টর্ক উৎপন্ন হয়। মসৃণ গিয়ার পরিবর্তনের জন্য এতে রয়েছে ৫-স্পিড কনস্ট্যান্ট মেস গিয়ারবক্স।

720873881_1584821503645503_4673175665022779532_n

নিরাপত্তা ও ব্রেকিং সিস্টেমের দিক থেকে বাইকটিতে রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস প্রযুক্তি, যা চাকা লক হওয়া রোধ করে। এর সামনে ৩০০ মিলিমিটার এবং পেছনে ২৩০ মিলিমিটার ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। সাথে সামনের চাকায় ১০০/৮০-আর১৭ এবং পেছনের চাকায় ১৩০/৭০-আর১৭ সাইজের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন: স্টাইলিশ হিরো স্প্লেন্ডার প্লাস স্পোর্টস এলো নতুন রঙে

বাইকের সাসপেনশন সিস্টেমে রয়েছে ৩৭ মিলিমিটারের আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক এবং পেছনে নাইট্রোক্স মনোকশক সাসপেনশন, যা যেকোনো রাস্তায় দারুণ ব্যালেন্স ও আরামদায়ক রাইডিং নিশ্চিত করে। এছাড়া বাইকটিতে আকর্ষণীয় ব্রুকলিন ব্ল্যাক রঙের পাশাপাশি বাই-ফাংশনাল এলইডি প্রজেক্টর হেডল্যাম্প, এলইডি ডিআরএল এবং গ্লিটার প্যাটার্নযুক্ত এলইডি টেইল ল্যাম্প রয়েছে।

gold_pic

কনসোল ফিচারে রয়েছে কল ও মেসেজ অ্যালার্ট, ফুয়েল ইকোনমি ইন্ডিকেশন, স্মার্টফোন নেটওয়ার্ক রেঞ্জ, টার্ন-বাই-টার্ন নেভিগেশন এবং ট্র্যাকশন কন্ট্রোলসহ ৩টি রাইডিং মোড। মোবাইল চার্জিংয়ের জন্য এতে রয়েছে ইউএসবি কানেক্টিভিটি। বাইকটির ফুয়েল ট্যাংকের ধারণক্ষমতা ১৪ লিটার এবং এর মোট ওজন ১৫৪ কেজি। গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬৫ মিলিমিটার এবং হুইলবেস ১৩৫৮ মিলিমিটার।

দৈনন্দিন যাতায়াত ও হাইওয়ে রাইডিংয়ের জন্য নির্ভরযোগ্য এই পালসার এন১৬০ বাইকটি নিয়ে বিস্তারিত জানতে উত্তরা মোটরসের শোরুমে যোগাযোগ করা যেতে পারে।

এজেড