Dhaka Mail Logo

অটোমোবাইল

অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য চমক: বাজাজ ডোমিনিয়ার ৪০০-এর স্পেশাল এডিশন

অটোমোবাইল ডেস্ক

০৭ জুলাই ২০২৬, ০৪:৫৮ পিএম

দূরপাল্লার ভ্রমণপিপাসু বাইকারদের জন্য ‘পাওয়ার ক্রুজার’ হিসেবে পরিচিত বাজাজ ডোমিনিয়ার ৪০০ এখন আরও আকর্ষণীয় রূপে। সম্প্রতি দক্ষিণ আমেরিকার বাজারে, বিশেষ করে কলম্বিয়ায় বাইকটির একটি বিশেষ ‘অ্যাডভেঞ্চার এডিশন’ বা ‘ডোমিনিয়ার ৪০০ টেরা’ সংস্করণ উন্মোচন করেছে বাজাজ অটো, যা এর আগের সংস্করণগুলোর চেয়ে প্রযুক্তিগত ও নান্দনিক দিক থেকে বেশ উন্নত।

বাইকটির লুককে আরও হ্যান্ডসাম ও অ্যাডভেঞ্চার-ধর্মী করতে এর ‘টেরা’ সংস্করণে যুক্ত করা হয়েছে প্রিমিয়াম বাদামী রঙের আভা। এর ফুয়েল ট্যাংক এবং পেছনের প্যানেলে ব্যবহার করা হয়েছে আকর্ষণীয় টপোলজিক্যাল গ্রাফিক্স, যার নিচে থাকা বিশেষ ‘৪০০’ ব্র্যান্ডিং একে স্ট্যান্ডার্ড মডেল থেকে আলাদা করেছে। ট্যুরিং সংস্করণের জন্য এতে স্পার্কলিং ব্ল্যাক বা কালো রঙের অপশনও রাখা হয়েছে।

bajaj-400
লং ট্যুরের কথা মাথায় রেখে এই অ্যাডভেঞ্চার এডিশন লঞ্চ করা হয়েছে।

লং ট্যুরের কথা মাথায় রেখে এই অ্যাডভেঞ্চার এডিশনে কিছু গুরুত্বপূর্ণ আপগ্রেড আনা হয়েছে-

লাগেজ বহন সুবিধা: বাইকের পেছনের সিটে একটি মজবুত লাগেজ র‍্যাক যুক্ত করা হয়েছে, যা দীর্ঘ ভ্রমণে অতিরিক্ত সরঞ্জাম বহনের উপযোগী।

অফ-রোড টায়ার: খারাপ বা পাহাড়ি রাস্তায় অসাধারণ গ্রিপ নিশ্চিত করতে এতে ব্যবহার করা হয়েছে ব্লক প্যাটার্ন টায়ার। সাধারণ স্ট্রিট টায়ারের তুলনায় এই টায়ারগুলো কাঁচা রাস্তায় অনেক বেশি কার্যকর পারফরম্যান্স দেয়।]

bajaj-400-tera
পাহাড়ি রাস্তায় অসাধারণ গ্রিপ নিশ্চিত করতে এতে ব্যবহার করা হয়েছে ব্লক প্যাটার্ন টায়ার।

কলম্বিয়ার বাজারে আসা এই মডেলে ৩৭৩ সিসি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা ৩৯.৪৩ পিএস পাওয়ার এবং ৩৫ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। অন্যদিকে, ভারতের বাজারে বর্তমানে ৩৫০ সিসি ইঞ্জিনের মডেলটি পাওয়া যায়, যা ৪০.৬ পিএস পাওয়ার এবং ৩৩.২ এনএম টর্ক দেয়। তবে উভয় মডেলেই স্ট্যান্ডার্ড হিসেবে ৬-স্পিড গিয়ারবক্স এবং স্লিপার ক্লাচ সুবিধা রয়েছে।

যদিও বর্তমানে এই বিশেষ অ্যাডভেঞ্চার এডিশনটি মূলত দক্ষিণ আমেরিকার বাজারের জন্য তৈরি, তবে বাইকপ্রেমীদের প্রত্যাশা, বাজাজ অটো দ্রুতই এমন কার্যকরী ফিচারসহ এই এডিশনটি বিশ্বজুড়ে বাজারজাত করবে।

এএ/এজেড