Dhaka Mail Logo

অটোমোবাইল

ইলেকট্রিক এসইউভি আনল টাটা, দাম কত?

অটোমোবাইল ডেস্ক

০৪ জুলাই ২০২৬, ১২:১৩ পিএম

ভারতের বাজারে সম্প্রতি লঞ্চ হয়েছে টাটার অত্যন্ত জনপ্রিয় এসইউভি (SUV) টাটা সিয়েরা ইভি (Tata Sierra EV)। গত ৩০ জুন গাড়িটি বাজারে আনা হয়েছে এবং বর্তমানে দেশের সব অনুমোদিত শোরুমে এর বুকিং শুরু হয়েছে।

টাটা জানিয়েছে, আগামী ১৫ জুলাই থেকে গাড়িটির ডেলিভারি দেওয়া শুরু হবে। টাটার আগের স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় এই নতুন সংস্করণে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এবং গাড়িটিকে আরও আকর্ষণীয় ও স্পোর্টি লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে।

গাড়ির ডিজাইন ও ফিচার

নতুন টাটা সিয়েরা ইভিতে নতুন বাম্পার, গ্রিল এবং ১৮ ইঞ্চির অ্যালয় হুইল দেওয়া হয়েছে। গাড়ির ভেতরের অংশে ১০.২৫ ইঞ্চির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল এবং দুটি ১২.৩ ইঞ্চির ইনফোটেইনমেন্ট সিস্টেমের সমন্বয়ে ট্রিপল স্ক্রিন সেটআপ রয়েছে। এতে ১২টি জেবিএল (JBL) স্পিকারসহ ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেমের সুবিধা পাওয়া যাবে। 

এছাড়া গাড়িতে ওয়্যারলেস চার্জিং, অটোমাস পার্কিং, অ্যাম্বিয়েন্ট লাইটিং এবং ক্লাইমেট কন্ট্রোলের মতো অত্যাধুনিক ফিচার যুক্ত করা হয়েছে। নিরাপত্তার জন্য এতে লেভেল ২ অ্যাডভান্সড ড্রাইভিং অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS), ৬টি এয়ারব্যাগ এবং ৫৪০ ডিগ্রি মুভেবল ক্যামেরার ব্যবস্থা রয়েছে।

baolj66g_tata-sierra-ev_625x300_30_June_26

ব্যাটারি ক্ষমতা ও রেঞ্জ

গাড়িটিতে দুইটি ইলেকট্রিক মোটর রয়েছে, যেখানে সামনের মোটরটি ১৬৪ এনএম (Nm) এবং পেছনের মোটরটি ২৪০ এনএম (Nm) টর্ক উৎপন্ন করতে সক্ষম। এটি ৭৫ কিলোওয়াট আওয়ার (Kwh) ও ৬৩ কিলোওয়াট আওয়ার—এই দুটি ব্যাটারি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। 

আরও পড়ুন: বর্ষায় ইলেকট্রিক গাড়ি চালানো ও চার্জ করা কি নিরাপদ? 

কোম্পানির দাবি অনুযায়ী, ৭৫ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক থেকে সর্বাধিক ৬৬৫ কিলোমিটার এবং ৬৩ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক থেকে সর্বাধিক ৫৬৫ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাওয়া যাবে। গাড়িটি মোট ৪টি ড্রাইভিং মোডে চালানো সম্ভব।

রঙ ও দাম

টাটা সিয়েরা ইভি বাজারে ঋষিকেশ র‍্যাপিডস, নৈনিতাল নকটার্নস, প্রিস্টিন হোয়াইট, আন্দামান অ্যাডভেঞ্চার, পিওর গ্রে, বেঙ্গল রোগ এবং কুর্গ ক্লাউডস—এই কয়েকটি রঙে পাওয়া যাচ্ছে। ভারতের বাজারে এই গাড়িটির এক্স-শোরুম দাম শুরু হয়েছে ১৮.৭৯ লাখ রুপি থেকে।

এজেড