বাংলাদেশের মোটরসাইকেল ব্যবহারকারীদের দৈনন্দিন যাতায়াতকে আরও আরামদায়ক, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী করার লক্ষ্যে বাজারে নতুন মোটরসাইকেল নিয়ে এসেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। দেশের সব হোন্ডা এক্সক্লুসিভ অথরাইজড ডিলার শোরুমে এখন থেকে পাওয়া যাচ্ছে নতুন মডেলের Honda Shine100 DX। আকর্ষণীয় স্টাইলিশ ডিজাইনের পাশাপাশি এতে যুক্ত হয়েছে বেশ কিছু আধুনিক প্রযুক্তি ও ফিচার, যা রাইডারদের প্রতিদিনের যাতায়াতে দেবে নতুন এক অভিজ্ঞতা।
মোটরসাইকেলটির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৭ হাজার টাকা। নতুন এই মডেলে রয়েছে হোন্ডার উন্নত Enhanced Smart Power বা eSP প্রযুক্তিসম্পন্ন ১০০ সিসি ইঞ্জিন, যা জ্বালানি সাশ্রয় এবং মসৃণ পারফরম্যান্স নিশ্চিত করে। এছাড়া নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে এতে যুক্ত করা হয়েছে কম্বি ব্রেক সিস্টেম বা CBS, যা ব্রেকিংয়ের সময় ভারসাম্য বজায় রাখে।
রাইডিং আরামদায়ক করতে এতে ব্যবহার করা হয়েছে ৫-ধাপ সমন্বয়যোগ্য রিয়ার সাসপেনশন, দীর্ঘ সিট এবং উচ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যা বিভিন্ন ধরনের রাস্তায় মোটরসাইকেলটিকে স্থিতিশীল রাখে। আধুনিকতার ছোঁয়া দিতে এতে যুক্ত করা হয়েছে ফুল ডিজিটাল মিটার, যেখানে জ্বালানি, মাইলেজ ও সময়ের মতো প্রয়োজনীয় তথ্য সহজেই দেখা সম্ভব। প্রিমিয়াম লুকের জন্য এতে নতুন গ্রাফিক্স ও অ্যালয় হুইল দেওয়া হয়েছে।
লাল, কালো ও ধূসর—এই তিনটি আকর্ষণীয় রঙে মোটরসাইকেলটি পাওয়া যাচ্ছে। গ্রাহকদের জন্য থাকছে ২ বছর বা ২০,০০০ কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি এবং ৫টি ফ্রি সার্ভিস সুবিধা। কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শহর থেকে শুরু করে মফস্বল ও গ্রামীণ এলাকার দৈনন্দিন যাতায়াতের জন্য এই মোটরসাইকেলটি একটি আদর্শ সমাধান হিসেবে কাজ করবে।
এজেড