অটোমোবাইল ডেস্ক
২৭ জুন ২০২৬, ০৩:০২ পিএম
সবচেয়ে সস্তা ইলেকট্রিক গাড়ি ভারতের বাজারে এসেছে। যার দাম মাত্র শুরু মাত্র সাড়ে চার লাখ রুপি থেকে। এই গাড়ির মডেল এমব্লিং রাইড (mBlinq Ryde)। পারিবারিক ব্যবহারের জন্য ‘Family’ এবং বাণিজ্যিক ব্যবহারের জন্য ‘Fleets’—এই দুটি ভ্যারিয়েন্টে গাড়িটি পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: গাড়ি-বাইকে পেট্রোল কি সকালে ভরানো বেশি লাভজনক? জেনে নিন আসল সত্য
বাংলাদেশি মুদ্রায় এই গাড়ির দাম প্রায় ৬ লক্ষ ৪৪ হাজার টাকা থেকে ৭ লক্ষ ১৬ হাজার টাকার মধ্যে হতে পারে। যদিও এই মূল্যের সঙ্গে ভ্যাট ও ট্যাক্স যুক্ত হয়ে দামটা অনেকখানি বাড়বে।

ডিজাইন ও ইন্টেরিয়র
গাড়িটির ডিজাইন বেশ কমপ্যাক্ট, আধুনিক এবং স্পোর্টি লুকের। এতে এলইডি হেডলাইট এবং অ্যারোডাইনামিক বডি লাইন ব্যবহার করা হয়েছে। ‘সোবার গ্রিন’, ‘অ্যাম্বার অরেঞ্জ’, ‘রোসো’ এবং ‘লুনার সিলভার’সহ মোট ১০টি আকর্ষণীয় রঙে এটি পাওয়া যাচ্ছে। ছোট আকারের হলেও এটি ৫ দরজার এবং এতে ৫ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি আরামদায়কভাবে বসতে পারেন।
আধুনিক ফিচার ও নিরাপত্তা
দামের তুলনায় গাড়িটিতে বেশ উন্নত ফিচার রয়েছে-

ইনফোটেনমেন্ট: ব্লুটুথ কানেক্টিভিটিসহ আধুনিক টাচস্ক্রিন ডিসপ্লে।
অন্যান্য সুবিধা: পাওয়ার স্টিয়ারিং, মাল্টিফাংশন স্টিয়ারিং হুইল, এসি, হিটার, ট্যাকোমিটার এবং বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ‘ব্যাটারি সেভার মোড’।
নিরাপত্তা: এবিএস (অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম), ব্রেক অ্যাসিস্ট, হিল অ্যাসিস্ট, স্পিড অ্যালার্ট সিস্টেম এবং এয়ারব্যাগ।

পারফরম্যান্স ও রেঞ্জ
গাড়িটিতে রয়েছে দক্ষ ইলেকট্রিক মোটর, যা ১৩.৪১ বিএইচপি শক্তি এবং ৫০ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এটি ফ্রন্ট-হুইল ড্রাইভ এবং অটোমেটিক ট্রান্সমিশনসহ আসে। রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম থাকায় ব্রেক করার সময় উৎপন্ন শক্তি আবার ব্যাটারিতে ফিরে আসে। একবার সম্পূর্ণ চার্জ দিলে গাড়িটি প্রায় ২৫০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এছাড়া ভবিষ্যতে এতে ব্যাটারি সোয়াপিং প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যার ফলে দ্রুত ব্যাটারি বদলে পুনরায় যাত্রা শুরু করা যাবে।
এজেড