Dhaka Mail Logo

অটোমোবাইল

ঢাকা টু বরিশাল লঞ্চের সময়সূচি ও ভাড়া

অটোমোবাইল ডেস্ক

২৬ জুন ২০২৬, ০৪:৩৮ পিএম

পদ্মা সেতু চালু হওয়ার পরও নদীপথে ঢাকা-বরিশাল রুটের জনপ্রিয়তা কমলেও চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। আরামদায়ক ও ক্লান্তিহীন ভ্রমণের জন্য এখনো অনেক যাত্রী লঞ্চ সার্ভিসকেই প্রাধান্য দেন। ঢাকা সদরঘাট এবং বরিশাল নদী বন্দর থেকে প্রতিদিন রাতে একাধিক বিলাসবহুল ত্রিতল ও চতুস্তল লঞ্চ চলাচল করে। যাত্রী সাধারণের সুবিধার জন্য লঞ্চের সময়সূচি, ভাড়া ও প্রয়োজনীয় যোগাযোগ নম্বর নিচে তুলে ধরা হলো।

ঢাকা টু বরিশাল লঞ্চের সময়সূচি

ঢাকা সদরঘাট থেকে সাধারণত রাত ৮:০০ টা থেকে রাত ৯:১৫ মিনিটের মধ্যে নিয়মিত লঞ্চগুলো বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়। এমভি মানামী রাত ৮:১৫ মিনিটে, এমভি কুয়াকাটা ২ রাত ৮:১৫ মিনিটে, অ্যাডভেঞ্চার ৯/১১ রাত ৮:৪৫ মিনিটে, কীর্তনখোলা ১০ রাত ৮:০০ টায় এবং পারাবত ১২/১৮ রাত ৮:৩০ মিনিটে ঢাকা থেকে যাত্রা শুরু করে। অন্যদিকে, বরিশাল থেকে লঞ্চগুলো সাধারণত রাত ৮:১৫ থেকে ৯:০০ মিনিটের মধ্যে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।

barishal_luxurious_launch_for_the_first_time_on_the_dhaka-patuakhali_route2_1

ঢাকা টু বরিশাল লঞ্চের ভাড়ার তালিকা

লঞ্চের বিভিন্ন শ্রেণির ওপর ভিত্তি করে ভাড়ার তারতম্য হয়ে থাকে। ডেক বা সাধারণ আসনের ভাড়া ৩৫০ থেকে ৪০০ টাকা এবং সোফা এসি ৬০০ টাকা। সিঙ্গেল কেবিন ১,০০০ থেকে ১,৫০০ টাকা, ডাবল কেবিন ২,০০০ থেকে ২,৬০০ টাকা এবং ফ্যামিলি বা সেমি ভিআইপি কেবিন ২,৫০০ থেকে ৪,৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। এছাড়া ভিআইপি স্যুটের ভাড়া ৫,০০০ থেকে ১২,০০০ টাকা পর্যন্ত হতে পারে। ঈদ বা পূজার মতো উৎসবের সময়ে লঞ্চ মালিক কর্তৃপক্ষ ভাড়ার পরিমাণ কিছুটা বৃদ্ধি করে থাকে।

আরও পড়ুন: মেট্রোরেল সময়সূচি ও ভাড়া

images_(1)

ঢাকা টু বরিশাল লঞ্চের যোগাযোগ ও বুকিং নম্বর

ভ্রমণের আগে টিকিট বুকিং এবং সঠিক সময়সূচি নিশ্চিত করতে লঞ্চগুলোর অফিসিয়াল কাউন্টারে যোগাযোগ করা জরুরি। এমভি পারাবত সিরিজের যোগাযোগের জন্য ০১৭১৫-৩৮৪১৩১, ০১৭১১-৩৪৬০৮০ ও ০১৫৫২-৪২৯৭৪৬ নম্বরে কল করা যাবে। এমভি সুন্দরবন সিরিজের জন্য ০৭১১-৩৫৮৮৩৮, ০১৭৫৮-১১৩০১১ ও ০৭১৮-০২৪০৬৭ এবং সুরভী সিরিজের জন্য ০৭১২-৭৭২৭৮৬ ও ০১৭১১-৪৫৩৯৮৯ নম্বর ব্যবহার করা যেতে পারে। এছাড়া মানামীর জন্য ০১৩০৯-০৩৩৫৮৬, অ্যাডভেঞ্চার ৯ এর জন্য ০১৭২১-৯৪৪৬৬৯ এবং কীর্তনখোলা ১০ এর জন্য ০১৭১১-৩৩৬৮৭১ নম্বরে যোগাযোগ করা সম্ভব।

এজেড