images

অটোমোবাইল

উন্নত নিরাপত্তা প্রযুক্তিতে প্রিমিয়াম এসইউভি আনল স্কোডা

অটোমোবাইল ডেস্ক

১২ মে ২০২৬, ০১:০২ পিএম

প্রিমিয়াম এসইউভির বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করতে জার্মানির স্কোডা নিয়ে এলো তাদের জনপ্রিয় মডেল 'কাইল্যাক'-এর নতুন ও উন্নত সংস্করণ। অত্যাধুনিক সব ফিচারের সমন্বয়ে তৈরি এই গাড়িটি বাজারে বেশ সাড়া ফেলবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।

নতুন স্কোডা কাইল্যাক মূলত তিনটি সংস্করণে পাওয়া যাচ্ছে। এগুলো হলো কাইল্যাক লাউঞ্জ, স্পোর্টলাইন এবং সিলেকশন এল অ্যান্ড কে। এই নতুন সংস্করণের সবচেয়ে বড় আকর্ষণ হলো এতে যুক্ত করা হয়েছে উন্নত চালক সহায়তা ব্যবস্থা বা অ্যাডাস (Advanced Driver Assist System - ADAS)।
 
ক্যামেরা ও সেন্সরের মাধ্যমে কাজ করা এই প্রযুক্তি গাড়ি চালানোকে অনেক বেশি সহজ ও নিরাপদ করে তুলবে। স্পোর্টলাইন এবং সিলেকশন এল অ্যান্ড কে—এই দুই সংস্করণেই অ্যাডাস সুবিধাটি পাওয়া যাবে।

গাড়িটিতে রয়েছে ২.০ লিটারের ৪ সিলিন্ডার টার্বো পেট্রোল ইঞ্জিন। এর সঙ্গে যুক্ত করা হয়েছে ৭ স্পিড ডুয়াল ক্লাচ অটোমেটিক গিয়ারবক্স। এই ইঞ্জিন থেকে ২০৪ হর্সপাওয়ার এবং ৩২০ নিউটন মিটার টর্ক উৎপন্ন হয়।

আরও পড়ুন: বাজারে এলো সবচেয়ে সস্তা ৭ সিটার এমপিভি, সিএনজিতে মিলবে ২৪ কিমি মাইলেজ

প্রিমিয়াম অনুভূতি দিতে এতে যুক্ত করা হয়েছে প্যানোরামিক সানরুফ, হুইল শিফটার এবং ক্লাইমেট কন্ট্রোলের মতো সুবিধা। এছাড়া সিলেকশন এল অ্যান্ড কে মডেলটিতে সিট ভেন্টিলেশন, সিট ম্যাসাজ এবং হিটিং-এর মতো রাজকীয় ফিচার রাখা হয়েছে।

নিরাপত্তার জন্য অ্যাডাস ফিচারের অধীনে থাকছে অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল, ব্রেকিং রিঅ্যাকশনসহ ফ্রন্ট অ্যাসিস্ট, লেন অ্যাসিস্ট, পার্ক অ্যাসিস্ট এবং সাইড অ্যাসিস্ট। সিলেকশন এল অ্যান্ড কে মডেলে ৩৬০ ডিগ্রি এরিয়া ভিউ এবং বুদ্ধিমান পার্ক অ্যাসিস্টের সুবিধাও থাকছে।

ভারতের বাজারে এই গাড়ির এক্স-শোরুম দাম শুরু হয়েছে ৩৬.৯৯ লাখ রুপি থেকে।

এজেড