অটোমোবাইল ডেস্ক
১০ মে ২০২৬, ১২:১২ পিএম
ভারতের অটোমোবাইল অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান টিভিএস নতুন স্কুটার আনল। যার মডেল টিভিএস আইকিউব এস। এই স্কুটারটির বিশেষত্ব হচ্ছে এর রেঞ্জ। ফুল চার্জে এটি কমছে কম ১৭৫ কিলোমিটার পথ চলতে সক্ষম।
টিভিএস আইকিউব এস মডেলে রয়েছে ৪.৭ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি। আগে টিভিএস আইকিউব এস মডেলটি ৩.৫ কিলোওয়াট আওয়ার ভ্যারিয়েন্ট পাওয়া যেত। এবার সেই মডেলটিকে ডিসকন্টিনিউ করে দিয়ে নতুন ৪.৭ কিলোওয়াট আওয়ার মডেল এনেছে টিভিএস। এই নতুন স্কুটারের মোটর থেকে ৫.৯ এইচপি পাওয়ার এবং ৩৩ এনএম টর্ক উৎপন্ন হয়। ০% থেকে ৮০% পর্যন্ত চার্জ করতে এই ব্যাটারির ৪ ঘণ্টা সময় লাগে।
টিভিএস দাবি করছে, একবার পুরো চার্জ দিলে এই স্কুটার ১৭৫ কিলোমিটার চালানো যেতে পারে। স্কুটারের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮২ কিলোমিটার। ০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত স্পিড তুলতে সময় লাগে মাত্র ৪.৩ সেকেন্ড।

টিভএসের নতুন স্কুটারটিতে রয়েছে টিএফটি ডিসপ্লে। এছাড়াও এতে বিশেষ ফিচার হিসেবে আছে স্মার্ট পেয়ারিং, নেভিগেশন, রাইড স্ট্যাটিটিক্স এবং নোটিফিকেশন স্ট্যাটাস দেখার সুবিধা। এসব ফিচার মিলবে ইনস্টুমেন্ট ক্লাস্টারে বা মিটারে। সমস্ত ইলেক্ট্রিক্যাল কম্পোনেন্ট আইপি৬৭ ডাস্ট এবং রেইন প্রোটেকশন রয়েছে।
আরও পড়ুন: ১২৫ সিসি থেকে ২৫০ সিসি রেঞ্জে নতুন পালসার আনছে বাজাজ
এই স্কুটারের ওজন ১২৮ কিলোগ্রাম। সামনে এবং পিছনে ১২ ইঞ্চির অ্যালয় হুইল রয়েছে। সঙ্গে ব্রেকিংয়ের জন্য সামনে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেকের সুবিধাও থাকছে
নতুন স্কুটারের সঙ্গে তিনটি নতুন কালার অপশনও লঞ্চ করেছে টিভিএস। অর্থাৎ স্কুটারটি তিনটি ভিন্ন ভিন্ন রঙে কেনা যাবে।
ভারতের বাজারে টিভিএসের নতুন স্কুটারটির এক্স শোরুম দাম ১ লাখ ৩৭ হাজার রুপি থেকে শুরু হয়েছে।
এজেড