images

অটোমোবাইল

দেশে বিওয়াইডি ইলেক‌ট্রিক গা‌ড়ির এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

অটোমোবাইল ডেস্ক

০২ মে ২০২৬, ০৩:৫১ পিএম

চীনের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিওয়াইডি (BYD) তাদের যাত্রা আরো সুদৃঢ় করতে তেজগাঁওয়ে দেশের বৃহত্তম এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেছে।

শ‌নিবার (২ মে) রাজধানীর তেজগাঁওয়ের অ্যারিস্টো টাওয়ারে ৬,০০০ বর্গফুটের এই শোরুমটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। ​শোরুমটির উদ্বোধন করেন বিওয়াইডি এশিয়া-প্যাসিফিকের অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং।

​উদ্বোধনী বক্তব্যে কেৎসু ঝ্যাং বলেন, এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ বিওয়াইডির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় বাজার। এই এক্সক্লুসিভ শোরুম উদ্বোধনের মাধ্যমে আমরা বাংলাদেশে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ও গ্রাহকসেবার প্রতিশ্রুতি দিচ্ছি।

এ সময় সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান এবং বিওয়াইডি বাংলাদেশের কা‌ন্ট্রি ম্যানেজার চার্লস রেনসহ বিওয়াইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BYD1

​অনুষ্ঠানে জানানো হয়, দেশের বাজারে পরিবেশবান্ধব ও টেকসই ‘নিউ এনার্জি মোবিলিটি’ বা বৈদ্যুতিক গাড়ির ব্যবহার সহজলভ্য করতেই এই বিশাল শোরুমটি চালু করা হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত এই শোরুমে ক্রেতারা বিওয়াইডির বিশ্বমানের গাড়িগুলো দেখার ও অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পাবেন।

​সিজি রানার বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, দেশের অটোমোবাইল বাজারে বিওয়াইডি নিজেদের অবস্থান আরো শক্তিশালী করছে। বিশ্বমানের প্রযুক্তি ও সাসটেইনেবল ট্রান্সপোর্ট সল্যুশন নিশ্চিত করতেই এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এজেড/এফএ