images

অটোমোবাইল

এক চার্জে ৩২২ কিমি চলবে এই ইলেকট্রিক স্কুটার

অটোমোবাইল ডেস্ক

২৭ এপ্রিল ২০২৬, ০৮:২০ পিএম

বিশ্বজুড়ে চলমান অস্থিরতা এবং পেট্রোল, অকটেন ও ডিজেলের ক্রমবর্ধমান দামের মধ্যে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনের ভোগান্তি থেকে মুক্তি পেতে অনেকেই এখন ঝুঁকছেন ইলেকট্রিক ইলেকট্রিক বাইক ও স্কুটারের দিকে। এমন পরিস্থিতিতে ভারতীয় বাজারে নতুন ‘ঝড়’ তুলেছে কোমাকি-র দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার কোমাকি এক্সআর৭ (Komaki XR7)। আকর্ষণীয় রেঞ্জ আর সাশ্রয়ী মূল্যের কারণে এটি এখন মধ্যবিত্তের প্রথম পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে।

একবার চার্জে ৩২২ কিমি পথ

কোমাকি এক্সআর৭-এর সবথেকে বড় বৈশিষ্ট্য হলো এর অবিশ্বাস্য মাইলেজ। কোম্পানি দাবি করছে, একবার পূর্ণ চার্জে এই স্কুটারটি ৩২২ কিলোমিটার পর্যন্ত পথ চলতে সক্ষম। ভারতে মাত্র ৮৯ হাজার ৯৯৯ রুপি (এক্স-শোরুম) মূল্যের এই স্কুটারে ব্যবহার করা হয়েছে উন্নতমানের ‘LIPO4’ ব্যাটারি, যা দীর্ঘস্থায়ী এবং নিরাপদ। স্কুটারটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫৫ কিলোমিটার।

xr7-front

স্মার্ট ফিচার ও আধুনিক প্রযুক্তি

কোমাকি এক্সআর৭-এ রয়েছে একাধিক স্মার্ট সেন্সর, যা স্বয়ংক্রিয়ভাবে গতি ও ব্যাটারি লেভেল পরীক্ষা করে। এর বিশেষ ‘সেলফ-ডায়াগনোসিস’ ফিচার স্কুটারের যেকোনো যান্ত্রিক ত্রুটি শনাক্ত করে ব্যবহারকারীকে আগেই সতর্ক করে দেয়। এছাড়া চালক তার প্রয়োজন অনুযায়ী ‘লো স্পিড’ এবং ‘হাই স্পিড’ মোড পরিবর্তন করতে পারবেন।

আরও পড়ুন: হিরো লিমিটেড এডিশনের ইলেকট্রিক স্কু্টার আনল

স্থায়িত্ব ও ওয়ারেন্টি

স্কুটারটিতে ৩০০০ ওয়াটের শক্তিশালী বিএলডিসি (BLDC) হাব মোটর এবং ওয়্যারলেস কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে। সামনে ও পেছনে ১২ ইঞ্চির চাকা এবং সিটের নিচে ৩৫ লিটারের বিশাল স্টোরেজ সুবিধা রয়েছে। কোম্পানি এই স্কুটারের ওপর ৩ বছর বা ৩০,০০০ কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি প্রদান করছে। এছাড়া চার্জারের ওপর থাকছে এক বছরের ওয়ারেন্টি।

এজেড