images

অটোমোবাইল

ক্যাশব্যাক অফারে দাম কমল হোন্ডা মোটরসাইকেলের

অটোমোবাইল ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ০৪:২০ পিএম

বাঙালি সংস্কৃতির অন্যতম বড় উৎসব পহেলা বৈশাখকে সামনে রেখে গ্রাহকদের জন্য বিশেষ ‘বৈশাখী উৎসব’ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। উৎসবের আনন্দকে দ্বিগুণ করতে হোন্ডার জনপ্রিয় তিনটি মডেলে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা দিচ্ছে কোম্পানিটি। সীমিত সময়ের এই অফারের আওতায় সাশ্রয়ী মূল্যে মিলছে প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলো।

অফারে কোন বাইকের দাম কত?

হোন্ডার প্রকাশিত তালিকা অনুযায়ী, তিনটি ভিন্ন ক্যাটাগরির বাইকে দেওয়া হচ্ছে এই বিশেষ ছাড়-

১. হোন্ডা হর্নেট ২.০ (Hornet 2.0): হোন্ডার এই প্রিমিয়াম মাসকুলার বাইকটির বর্তমান বাজার মূল্য ২,৮৯,০০০ টাকা। তবে বৈশাখী অফারে এটি কেনা যাচ্ছে ২,৭৯,০০০ টাকায়। অর্থাৎ সরাসরি ১০ হাজার টাকা ক্যাশব্যাক পাচ্ছেন গ্রাহকরা।

659078138_1235608628729823_901340764515915473_n

২. হোন্ডা এসপি ১৬০ (SP 160): আধুনিক ফিচারের এই বাইকটির নিয়মিত মূল্য ২,২৫,০০০ টাকা। অফার চলাকালীন ৫,০০০ টাকা ছাড়ে এটি পাওয়া যাচ্ছে মাত্র ২,২০,০০০ টাকায়।

৩. হোন্ডা ড্রিম ১১০ (Dream 110): বাজেট ফ্রেন্ডলি এবং দুর্দান্ত মাইলেজের এই বাইকটিতে দেওয়া হচ্ছে ৪,০০০ টাকা ছাড়। ১,২৫,০০০ টাকার এই বাইকটি এখন অফার মূল্যে মাত্র ১,২১,০০০ টাকায় কেনা সম্ভব।

অফারটি কীভাবে পাবেন?

দেশজুড়ে হোন্ডার সকল অনুমোদিত ডিলার শোরুমে এই অফারটি পাওয়া যাচ্ছে। 

এজেড