images

অটোমোবাইল

হিরো মোটরসাইকেলে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক, সঙ্গে নিশ্চিত উপহার

অটোমোবাইল ডেস্ক

১৫ মার্চ ২০২৬, ১০:২৬ এএম

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মোটরসাইকেল প্রেমীদের জন্য বড় ছাড়ের ঘোষণা দিয়েছে জনপ্রিয় ব্র্যান্ড হিরো। ‘ঈদের খুশি হিরোতেই বেশি’—এই স্লোগানকে সামনে রেখে নির্দিষ্ট মডেলের মোটরসাইকেল কিনলে গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এছাড়া প্রতিটি বাইকের সাথেই থাকছে আকর্ষণীয় ব্র্যান্ডেড উপহার।

হিরোর এই ঈদ অফারের বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো-

জনপ্রিয় দুই মডেলে বিশেষ ছাড়

হিরো তাদের এইচএফ ডিলাক্স সিরিজের দুটি জনপ্রিয় মডেলে আকর্ষণীয় মূল্যছাড় দিচ্ছে-

Hero HF Deluxe Tubeless Refresh: এই মডেলটিতে পাওয়া যাচ্ছে ২,৫০০ টাকা ক্যাশব্যাক। ছাড়ের পর বর্তমান অফার মূল্য মাত্র ১,১২,৫০০ টাকা (পূর্বমূল্য ১,১৫,০০০ টাকা)।

639767863_1322568449906399_6830845149010839859_n

Hero HF Deluxe BS4 TL: এই বাইকটিতে দেওয়া হচ্ছে ৪,০০০ টাকা ক্যাশব্যাক। ফলে গ্রাহকরা এটি এখন মাত্র ১,১০,০০০ টাকায় কিনতে পারছেন (পূর্বমূল্য ১,১৪,০০০ টাকা)।

নিশ্চিত উপহার ও মেগা ক্যাশব্যাক

এই অফারের আওতায় নির্দিষ্ট মডেলভেদে গ্রাহকরা সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। এছাড়া উৎসবের আনন্দ বাড়িয়ে দিতে প্রতিটি মোটরসাইকেলের সাথে একটি আকর্ষণীয় হিরো ব্র্যান্ডেড চাবির রিং একদম ফ্রি দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: রয়্যাল এনফিল্ডে বড় চমক: মার্চেই আসছে নতুন 'গেরিলা ৪৫০'

অফারের সময়সীমা

হিরোর এই বিশেষ ঈদ অফারটি চলবে পবিত্র ঈদের আগের রাত অর্থাৎ চাঁদরাত পর্যন্ত। দেশের যেকোনো নিকটস্থ হিরো শোরুম থেকে গ্রাহকরা এই সুবিধা গ্রহণ করতে পারবেন।

এজেড