অটোমোবাইল ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫১ এএম
ব্যক্তিগত যাতায়াতের জন্য সাশ্রয়ী ও নির্ভরযোগ্য গাড়ির চাহিদা সবসময়ই তুঙ্গে। বিশেষ করে মধ্যবিত্তের বাজেটের মধ্যে টেকসই গাড়ির তালিকায় দীর্ঘকাল ধরেই রাজত্ব করছে মারুতি সুজুকি। ২০২৬ সালের জানুয়ারিতেও এর ব্যতিক্রম হয়নি। ভারতের বাজারে গত মাসে কোম্পানিটির দুই সাশ্রয়ী মডেল ‘অল্টো’ এবং ‘এস-প্রেসো’ রেকর্ড পরিমাণ বিক্রি হয়েছে। মাত্র ৩.৫০ লাখ রুপি (ভারতীয় মুদ্রা) প্রারম্ভিক মূল্যে এই গাড়িগুলো এখন সাধারণ মানুষের নাগালের মধ্যে।

জানুয়ারিতেই ১৫ হাজার ইউনিট বিক্রি
মারুতি সুজুকি ইন্ডিয়ার তথ্যমতে, ২০২৬ সালের জানুয়ারিতে কোম্পানিটি মোট ২.৩৬ লাখেরও বেশি গাড়ি বিক্রি করেছে। এর মধ্যে মিনি-সেগমেন্টের দুই জনপ্রিয় মডেল— অল্টো এবং এস-প্রেসো মিলে বিক্রি হয়েছে ১৪,২৬৮ ইউনিট। গত বছর অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারিতে এই বিক্রির সংখ্যা ছিল ১৪,২৪৭ ইউনিট। অল্প সময়ের ব্যবধানে এই ধারাবাহিকতা প্রমাণ করে যে, সাশ্রয়ী গাড়ির আবেদন কমেনি।
আরও পড়ুন: বৈদ্যুতিক গাড়ি কেনার পরিকল্পনা করছেন? যে ৫টি বিষয়ে নজর দিলে খরচ বাঁচবে
মারুতি অল্টো K10-এর বৈশিষ্ট্য
মারুতির আপডেট প্ল্যাটফর্ম ‘হার্টেক্ট’ (HEARTECT)-এর ওপর ভিত্তি করে তৈরি অল্টো K10-এ রয়েছে ১.০ লিটার কে-সিরিজ ডুয়াল জেট ইঞ্জিন। এর প্রধান আকর্ষণ হলো এর জ্বালানি সাশ্রয়ী ক্ষমতা।
মাইলেজ: ম্যানুয়াল ভেরিয়েন্টে প্রতি লিটারে ২৪.৩৯ কিমি এবং অটোমেটিকে ২৪.৯০ কিমি। সিএনজি ভেরিয়েন্টে প্রতি কেজিতে ৩৩.৮৫ কিমি মাইলেজ পাওয়া যাবে।
ফিচার: ৭ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, যা অ্যানড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সমর্থন করে।
নিরাপত্তা: ছয়টি এয়ারব্যাগ স্ট্যান্ডার্ড করা হয়েছে। এছাড়া এবিএস (ABS), ইবিডি (EBD) এবং রিভার্স পার্কিং সেন্সরও রয়েছে।

মারুতি এস-প্রেসো: স্টাইল ও পারফরম্যান্স
যারা একটু স্পোর্টি লুক পছন্দ করেন, তাঁদের জন্য এস-প্রেসো একটি জনপ্রিয় নাম। ৩.৭০ লাখ রুপি থেকে শুরু হওয়া এই গাড়িতেও রয়েছে ১.০ লিটার পেট্রোল ইঞ্জিন।
মাইলেজ: পেট্রোল ভেরিয়েন্টে মাইলেজ প্রায় ২৪.৭৬ কিমি এবং সিএনজিতে ৩২.৭৩ কিমি প্রতি কেজি।

সুবিধা: এতে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, কি-লেস এন্ট্রি, হিল হোল্ড অ্যাসিস্ট এবং ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রামের মতো আধুনিক ফিচার যুক্ত করা হয়েছে।
ভারতের বাজারে বর্তমানে অল্টো ৬টি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে। সাশ্রয়ী দাম এবং কম রক্ষণাবেক্ষণ খরচের কারণে নতুন গাড়ি ক্রেতাদের তালিকার শীর্ষে রয়েছে এই দুটি মডেল।
এজেড