অটোমোবাইল ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ এএম
হোন্ডা আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে ২০২৫ মডেলের রেবেল ১১০০, যা আধুনিক প্রযুক্তি, শক্তিশালী ইঞ্জিন এবং রাইডারের সুবিধাকে সামনে রেখে তৈরি হয়েছে।
এই মডেলে রয়েছে ১,০৮৩ সিসি লিকুইড-কুলড প্যারালেল-টুইন ইঞ্জিন, যা ৮১ হর্সপাওয়ার ও ৬৮ এলবি-ফুট টর্ক উৎপাদন করতে সক্ষম। বাইকটির সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ২০৫ কিমি এবং মাইলেজ গড়ে ১৬.৬–২২.২ কিমি প্রতি লিটার বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: বাজাজ নতুন চেতক ইলেকট্রিক স্কুটার আনছে
তিনটি ভ্যারিয়েন্টে আসছে নতুন রেবেল— ম্যানুয়াল (৯,৫৯৯ ডলার), ডুয়াল ক্লাচ ট্রান্সমিশন বা ডিসিটি (১০,২৯৯ ডলার) এবং স্পেশাল এডিশন এসই (১১,০৯৯ ডলার)। প্রতিটি মডেলেই রয়েছে ৫ ইঞ্চি টিএফটি ডিসপ্লে, ক্রুজ কন্ট্রোল, হোন্ডা রোডসিঙ্ক, ইউএসবি-সি চার্জিং এবং চারটি রাইডিং মোড।

বিশেষ করে এসই ভ্যারিয়েন্টে যোগ হয়েছে বার-এন্ড মিরর, ডায়মন্ড সিট, অরেঞ্জ কাওল এবং ফর্ক বুটস, যা বাইকটিকে আলাদা লুক দিয়েছে।
যুক্তরাষ্ট্রে বাইকটির ডেলিভারি শুরু হয়েছে ডিসেম্বর ২০২৪ থেকে। ইউরোপে পাওয়া যাবে ২০২৫ সালের শুরুতে এবং ভারতে লঞ্চ হলে এর দাম হতে পারে প্রায় ১২ লাখ রুপি (এক্স-শোরুম)।
এজেড