অটোমোবাইল ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৪, ১০:০৭ এএম
নতুন বছরের শুরুতেই হোন্ডার তৈরি বিভিন্ন মডেলের গাড়ি দাম বাড়ছে। ইতিমধ্যে হোন্ডা ইন্ডিয়া গাড়ির দাম বাড়ানো ঘোষণা দিয়েছে। শুধু ভারত নয়, বিশ্বের বিভিন্ন দেশেই বাড়বে এই গাড়ির দাম।
নতুন বছরের শুরু থেকে এই মূল্যবৃদ্ধি কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থা। হোন্ডার পাশাপাশি মারুতি সুজুকি, টাটা মোটরসের বিভিন্ন মডেলের গাড়ি দামও বাড়ছে।
আরও পড়ুন: হুন্দাই জনপ্রিয় এই গাড়ির ইলেকট্রিক ভার্সন আনছে
সম্প্রতি লঞ্চ হওয়া হোন্ডা অ্যামাজ সাব-কমপ্যাক্ট সেডানও এই দাম বৃদ্ধির তালিকায় যুক্ত হয়েছে।

হোন্ডা জানিয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে তাদের গাড়ির দাম দুই শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। এই মূল্যবৃদ্ধি নির্ভর করবে গাড়ির নির্দিষ্ট মডেলের ওপর।
হোন্ডা গাড়ির দাম বৃদ্ধির পেছনে প্রধান কারণ হিসেবে উৎপাদন খরচ এবং লজিস্টিকসের মূল্যবৃদ্ধিকে উল্লেখ করা হয়েছে।

হোন্ডা কারস ইন্ডিয়ার সহ-সভাপতি কুণাল বেহল বলেন, ইনপুট কস্ট এবং লজিস্টিকস খরচের ক্রমাগত বৃদ্ধি আমাদের উৎপাদন খরচকে প্রভাবিত করেছে। এই প্রভাবের একটি ছোট অংশ নতুন বছরের শুরু থেকে গ্রাহকদের উপর প্রয়োগ করা হবে।
এজেড