images

অটোমোবাইল

ইয়ামাহার লিজেন্ডারি আরএক্স১০০ মডেল ফিরবে তো?

অটোমোবাইল ডেস্ক

২১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৭ এএম

ইয়ামাহার লিজেন্ডার মোটরসাইকেল আরএক্স১০০। সম্পূর্ণ জাপানে তৈরি এই বাইক এক সময় দুনিয়া জুড়ে রাজত্ব করত। ফের এই মডেল বাজারে আসতে চলেছে। তবে নতুন রূপে এবং শক্তিশালী ইঞ্জিনে। 

তবে ঠিক কবে নাগাদ এই বাইক বাজারে আসবে তা এখনো নিশ্চিত নয়। জাপানি ইয়ামাহা কোম্পানির পক্ষ থেকেও স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে তারা আরএক্স১০০ মডেল বাজারে ফিরিয়ে আনার ইঙ্গিত হয়েছে। 

yamaha

আরও পড়ুন: লিজেন্ডারি ইয়ামাহা আরএক্স১০০ মোটরসাইকেল ফিরছে বাজারে

ধারণা করা হচ্ছে আগের ১০০ সিসির ইঞ্জিনের বদলে অধিক সিসির ইঞ্জিন এবং নতুন লুকে বাজারে আসবে আরএক্স১০০ মডেল। 

একটা সময় দারুণ দাপট ছিল ইয়ামাহা আরএক্স১০০ বাইকের। ভারত, বাংলাদেশের সর্বত্র বাইকের জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছিল। যদিও সময়ের অন্তরালে কোথায় যেন হারিয়ে যায় বাইকের স্মৃতি। তা ফের একবার তাজা করতে নতুন রূপে ফিরছে ইয়ামাহার লেজেন্ডারি বাইক।

yamaha2

অটোমোবাইল নিউজ পোর্টালগুলোর তথ্য মতে, এই বাইক ২২৫.৯ সিসির ইঞ্জিনে বাজারে আসতে পারে। 

yamaha3

১৯৯৬ সালের মার্চে এই বাইকের উৎপাদন বন্ধ করে দেয় ইয়ামাহা। যদিও ২০০০ সাল পর্যন্ত বাজারে মডেলটি পাওয়া যেত। এখনও বহু মানুষ এটি যত্ন করে রেখে দিয়েছেন। চালাচ্ছেন ও। বাবা-দাদাদের যুগে এটি ছিল সেরা মোটরসাইকেল। যার প্রেমে পড়েননি এমন মানুষ খুব কম।

এজেড