images

অটোমোবাইল

মাহিন্দ্রা গাড়ির দাম বাড়ছে

অটোমোবাইল ডেস্ক

২৯ নভেম্বর ২০২৩, ০৯:৫১ এএম

মারুতি সুজুকির পর এবার গাড়ির দাম বাড়ানোর খবর এলো মাহিন্দ্রার পক্ষ থেকেও। শিগগিরই প্রতিষ্ঠানটির তাদের বিভিন্ন মডেলের গাড়ির দাম বাড়াচ্ছে। নতুন দাম ২০২৪ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। 

আরও পড়ুন: মারুতি সুজুকি গাড়ির দাম বাড়ছে

ভারতে সাশ্রয়ী দামে এসইউভি কিংবা অফরোড গাড়ি বিক্রি করে জনপ্রিয়তা পেয়েছিল মাহিন্দ্রা। এবার গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করল মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা।

thar

মাহিন্দ্রা এসইউভি গাড়ির মধ্যবিত্তের নাগালের মধ্যে এনেছিল। সেজন্য তাদের গাড়ির কাটতিও ভালো ছিল। তাদের একাধিক গাড়ি রয়েছে, যা বাজারে দারুণ ছাপ ফেলেছে। এর মধ্যে রয়েছে, থার, স্কোরপিও, এসইউভি ৭০০ মডেলের মতো একাধিক গাড়ি। এই গাড়িগুলো কেনার পরিকল্পনা থাকলে এবছরের মধ্যেই কিনে ফেলুন। না হয় বাড়তি দামে কিনতে হবে। 

গাড়ির দাম কেন বাড়াচ্ছে মাহিন্দ্রা?

মুদ্রাস্ফীতির ফলে বেড়েছে গাড়ির উৎপাদন খরচ। যে কারণে চার চাকার মূল্যবৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে মাহিন্দ্রা। ১ জানুয়ারি থেকেই চালু হবে নতুন মূল্য। যে সমস্ত গ্রাহক এসইউভি কেনার জন্য নির্দিষ্ট বাজেট বেধে রেখেছেন, তাদের হিসাবে গন্ডগোল করতে পারে মাহিন্দ্রা।

car

প্রত্যেকটি গাড়ির দাম বাড়বে নাকি নির্দিষ্ট কোনও রেঞ্জে গাড়ির দাম বাড়বে তা এখনও স্পষ্ট করেনি মাহিন্দ্রা। তবে কত শতাংশ হারে দাম বাড়বে তা এখনও জানা যায়নি। মাহিন্দ্রার পাশাপাশি মারুতি সুজুকি এবং টাটা মোটরসও তাদের যাত্রীবাহী গাড়ির দাম বাড়াতে চলেছে।

এজেড