অটোমোবাইল ডেস্ক
২৮ নভেম্বর ২০২৩, ১০:৩৬ এএম
দাম বাড়ছে মারুতি সুজুকির তৈরি বিভিন্ন মডেলের গাড়ির দাম। বর্ধিত দাম আগামী বছর থেকে কার্যকর হবে। ২৭ নভেম্বর কোম্পানিটি এই ঘোষণা দিয়েছে।
ক্রমবর্ধমান প্রোডাকশন কস্ট বৃদ্ধির কারণে গাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
কোম্পানি বলেছে, ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি এবং পণ্যের দাম বৃদ্ধির কারণে জানুয়ারি ২০২৪ থেকে তাদের গাড়ির দাম বাড়ানোর পরিকল্পনা করছে।

মারুতির পক্ষে আরও বলা হয়েছে, কোম্পানি সবসময় খরচ কমানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে এবং দাম বাড়ায় না। যদিও এবার ক্রমাগত বাজারে মুদ্রাস্ফীতি বৃদ্ধি হওয়ায় এই পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে তারা।
মারুতি সুজুকি এই বছরের ১ এপ্রিলও তার সমস্ত মডেলের দাম বাড়িয়েছিল। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতেও কোম্পানি বলেছিল যে তারা তার সব মডেলের দাম প্রায় ১.১% বাড়িয়েছে।
ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির অজুহাতের গাড়ির দাম বাড়ানোর ঘোষণা দিলেও মারুতি সুজুকির গাড়ির বাজার রমরমা। এই বছরের অক্টোবর মাসে কোম্পানিটি প্রায় ২ লাখ ইউনিট গাড়ি বিক্রি করেছে। যা এখন পর্যন্ত মাসিক বিক্রির সর্বোচ্চ। বিক্রি বেড়েছে ১৯ শতাংশ।
এজেড