অটোমোবাইল ডেস্ক
২৯ জুন ২০২৩, ০২:৩৯ পিএম
ইয়ামাহার লিজেন্ডারি মোটরসাইকেল আরএক্স১০০ মডেল। দীর্ঘদিন এই বাইক সড়কে রাজত্ব করেছে। এখন আর তেমন একটা দেখা যায়। মার্কেট আউট হয়েছে বহুদিন আগেই। জনপ্রিয় সেই মডেল আবার ফিরিয়ে আনছে জাপানের ইয়ামাহা। তবে নতুন রঙ ও রূপে।
আরও পড়ুন: মোটরসাইকেল ব্রেক ফেল হলে কী করবেন?
কথায় আছে, বয়স হলেও বাঘের বাচ্চা রক্তের স্বাদ ভোলে না। ঠিক তেমনই পালসার, অ্যাপাচি, এনফিল্ড-দের ভিড়েও এখনও বহু মানুষের কাছে প্রিয় বাইক ইয়ামাহা আরএক্স১০০। বিশ্বজুড়ে মোটরসাইকেলে দারুণ নামডাক। যদিও সময়ের অন্তরালে তা কিছুটা ফিকে হয়ে গেছে আরএক্স১০০।
শোনা যাচ্ছে, পুনরায় বাজারে আসতে পারে হারিয়ে যাওয়া ইয়ামাহা আরএক্স ১০০। এই মডেল ছিল টু স্ট্রোক ইঞ্জিনের। কিন্তু বিশ্বের বহুদেশে টু স্ট্রোক নিষিদ্ধ। তাই ফোর স্ট্রোক ইঞ্জিনে আসতে পারে বাইকটি।
আরও পড়ুন: জানলে অবাক হবেন, হেলমেটেরও এক্সপায়ার ডেট থাকে
বিগত বেশ কয়েকদিন ধরেই বাজারে জল্পনা চলছে শিগগিরই লঞ্চ হবে এই আইকনিক মোটরসাইকেল। তবে ১০০ সিসি ইঞ্জিনের সঙ্গে।
আরএক্স১০০ মডেলটিকে ৪ স্ট্রোক ইঞ্জিন করতে হলে বৃদ্ধি করতে হবে ইঞ্জিনের ক্ষমতা। তবে এ ক্ষেত্রে মোটরবাইকের নামে বদল দেখা যেতে পারে। ডিজাইনের সাদৃশ্য থাকবে শুধু।
ইয়ামাহা আরএক্স১০০ মডেলটি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিনের। এই ইঞ্জিন থেকে ১১ পিএস শক্তি এবং ১০.৩৯ নিউটন মিটার টর্ক তৈরি করে। বাইকের দুই চাকাতেই রয়েছে ড্রাম এবং ১০ লিটারের ফুয়েল ক্যাপাসিটি।
আরও পড়ুন: বৃষ্টির পানিতে মরিচা ধরছে বাইকে? চকচকে রাখার উপায় জানুন
দারুণ মাইলেজ, পারফরম্যান্স এবং বিল্ড কোয়ালিটির জন্য পরিচিত এই বাইক। তবে মোটরসাইকেলের সেই পুরনো নস্টালজিয়ানা ফিরিয়ে আনা একটি বড় পরীক্ষা হবে সংস্থার কাছে। আপাতত বাইকের লঞ্চের তারিখ সংক্রান্ত কোনও তথ্য এখনও প্রকাশ করেনি সংস্থা।
এজেড