images

অটোমোবাইল

বৃষ্টির পানিতে মরিচা ধরছে বাইকে? চকচকে রাখার উপায় জানুন

অটোমোবাইল ডেস্ক

২৮ জুন ২০২৩, ০৩:১১ পিএম

এই বষায় পানি লেগে মোটরসাইকেলে নানান সমস্যা দেখা দিতে পারে। যার মধ্যে একটি মরিচা ধরা। কেন হয়? কী করা উচিত? জানুন বিস্তারিত। 

অনেকেই জানেন না এই বিষয়টি। যার ফলে দিনের শেষে মোটা টাকা চলে যায় বাইকের পিছনে। তবে আগে থেকে কিছু বিষয় জেনে রাখলে সমস্যায় পড়তে হবে না। বৃষ্টির জল থেকেও সম্পূর্ণ সুরক্ষিত থাকবে মোটরসাইকেল।

বৃষ্টির পানিতে কি মরিচা ধরে বাইকে?

অধিকাংশ মানুষই জানেন না। তবে হ্যাঁ বৃষ্টির পানিতেও মরচে ধরতে পারে বাইকে। তবে সামান্য বৃষ্টি হলে ভয় পাওয়ার দরকার নেই। কারণ অল্প বৃষ্টিতে মোটরসাইকেল উন্মুক্ত থাকলে তাতে বিশেষ কোনও সমস্যা হবে না। কিন্তু দীর্ঘক্ষণ বৃষ্টিতে বাইক চালালে বা দাঁড় করিয়ে রেখে দিলে সমস্যা তৈরি হতে পারে।

tipsদীর্ঘক্ষণ বৃষ্টিতে ভিজছে বাইক?

টানা অনেকক্ষণ ধরে বৃষ্টির পানি বাইকের গায়ে লাগলে মরচে ধরতে পারে। সাধারণত বাইক যে উপাদানগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে তা হল - প্লাস্টিক ও মেটাল। আবার মেটালের মধ্যে নানা ভাগ রয়েছে যেমন-অ্যালমুনিয়াম অ্যালয়, মাইল্ড স্টিল, ক্রোম প্লেটেড স্টিল, স্টেনলেস স্টিল এবং টাইটানিয়াম।

এই সমস্ত উপাদান পানির সংস্পর্শে এলে মরিচা ধরা বা ক্ষয়ের জন্য খুব সংবেদনশীল হয়। যদিও বাইরের আবরণ এবং পেইন্ট এই ক্ষতিকে কিছুটা রক্ষা করে। কিন্তু মোটরসাইকেল যদি দীর্ঘসময়ের জন্য বৃষ্টিতে ভিজতে থাকে তাহলে মরচে ধরার সম্ভাবনা বেড়ে যায়।

অনেকক্ষণ ধরে যদি মোটরসাইকেল পানিতে ভিজতে থাকে তাহলে ধাতব উপাদানগুলো অক্সিডাইজ হতে শুরু করে। ফলে মরচে পড়ে যায়।

tipsকীভাবে সতর্ক থাকবেন?

এর থেকে প্রতিকার পাওয়ার জন্য অবশ্যই দীর্ঘক্ষণ পানিতে ভেজানো যাবে না বাইক। ১ বা ২ দিনের বেশি বৃষ্টির জলে বাইক ভিজতে থাকলে উপাদানগুলো ক্ষয়ে যেতে পারে। তাই নিরাপদ রাখার জন্য একটি ভালো মানের বাইক কভার ব্যবহার করতে পারেন।

পাশাপাশি আরও কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে যা হল বাইকের চেইনলুব্রিকেট করতে হবে এবং নিয়মিত মোটরসাইকেল পরিষ্কার করতে হবে। সাধারণত মরচে ধরা শুরু করে প্রথম বাইকের চেইন থেকে তাই সেটি লুব্রিকেট করলে এই সমস্যা আর হবে না।

এজেড