Dhaka Mail Logo

শিল্প ও সাহিত্য

‘দ্য কালচারাল হিরো’ নিয়ে বুক রিভিউ প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম

কবিতা ও সংগীতপ্রেমীদের সৃজনশীল চর্চাকে উৎসাহিত করতে ‘সিন্ধুইগল বুক রিভিউ প্রতিযোগিতা ২০২৬’-এর আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় পর্যালোচনার জন্য নির্বাচিত হয়েছে কবি জিয়া হক রচিত এবং ঐতিহ্য প্রকাশিত বই ‘দ্য কালচারাল হিরো’। প্রতিযোগীরা আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত বইটির ওপর লেখা বুক রিভিউ জমা দিতে পারবেন।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী পাবেন নগদ ৫ হাজার টাকা ও ৫ হাজার টাকা সমমূল্যের বই। দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে নগদ ২ হাজার ৫০০ টাকা ও সমমূল্যের বই এবং তৃতীয় পুরস্কার হিসেবে নগদ ১ হাজার ৫০০ টাকা ও সমমূল্যের বই। এ ছাড়া নির্বাচিত পরবর্তী সাতজন সেরা সমালোচক প্রত্যেকে পাবেন ১ হাজার টাকা সমমূল্যের বই।

প্রতিযোগিতায় অংশ নিতে ‘দ্য কালচারাল হিরো’ বইটি নিয়ে ৭০০ থেকে ১ হাজার ৫০০ শব্দের মধ্যে একটি পর্যালোচনা লিখতে হবে। লেখায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার সম্পূর্ণ নিরুৎসাহিত করা হয়েছে।

আরও পড়ুন

৫০ বছর পরে ওসমান হাদির দর্শন আরও প্রাসঙ্গিক হবে: কবি জিয়া হক

বুক রিভিউটি সুতন্বী এমজে (SutonnyMJ) ফন্টে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে প্রস্তুত করতে হবে। পাশাপাশি লেখকের পূর্ণাঙ্গ নাম, ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে yahyayousuf12345@gmail.com ই-মেইল অথবা ০১৮৭৬৭১৮৭১৩ নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে হবে।

আয়োজকরা আশা করছেন, এ প্রতিযোগিতার মধ্য দিয়ে বইপাঠ, সাহিত্য সমালোচনা ও সৃজনশীল লেখালেখির চর্চা আরও উৎসাহিত হবে।

জেবি