ফিচার প্রতিবেদক
২৭ আগস্ট ২০২৬, ১১:৩০ এএম
প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক হাবিবুল্লাহ ফাহাদের নতুন গল্পের বই ‘A White Dove’s Elegy’। বইটিতে সাতটি গল্প রয়েছে। যেগুলো বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন অধ্যাপক ইদ্রিস আলী মেহেদী। বইটি প্রকাশ করেছে সহজ প্রকাশ। প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ।
মঙ্গলবার (২৫ আগস্ট) বইটি বাজারে এসেছে। বই বিপণনে দেশের বৃহৎ অনলাইন প্লাটফর্ম রকমারি ডটকমসহ দেশের বিভিন্ন গ্রন্থবিতানে বইটি পাওয়া যাচ্ছে।
বইটির গল্পগুলো ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে রচিত। গল্পগুলো হচ্ছে- A White Dove’s Elegy, The Rat, How I Became a Dog, The Day Moumita Returned Home, When Words Fail, Adoption Ges The Corporate Circus।
গল্পগুলো বিভিন্ন সময় দেশের প্রথম সারির জাতীয় দৈনিক, সাময়িকী এবং অনলাইন সাহিত্য পত্রিকায় বাংলায় প্রকাশিত হয়েছে।
অনুবাদক ইদ্রিস আলী মেহেদী বলেন, ‘হাবিবুল্লাহ ফাহাদ যে সময় ও জীবনের গল্প বলেন তা আমাদের অতিপরিচিত বটে। তবে তার আখ্যান চেনামুহূর্তকেও পিছন ফিরে দেখতে আগ্রহ জাগায়। বিশেষ করে তার ভাষার কাব্যময় মাধুর্য্য সমসাময়িক বাংলা কথাশিল্পে স্বাতন্ত্র্য তৈরি করেছে অনায়াসে।
কথাসাহিত্যিক হাবিবুল্লাহ ফাহাদের প্রকাশিত অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে গল্পগ্রন্থ : খৈয়া গোখরার ফণা, বজলু জানে লাশের পরিচয়, দরজার ওপাশে ভোর, দানামাঝির বউ। উপন্যাস : জলপাই রঙের দিনরাত, বসন্ত রোদন।
সাক্ষাৎকার সংকলন: দুই ভাষাসংগ্রামীর মুখোমুখি (আহমদ রফিক ও রফিকুল ইসলাম), আলাপের সুবাসে সন্জীদা খাতুন, তিন যোদ্ধার মুখোমুখি। জীবনী গ্রন্থ : আমাদের বঙ্গবন্ধু। সম্পাদিত গ্রন্থ : স্বকৃত নোমানের কথামালা ‘গহিনের দাগ’।

দেড় যুগের বেশি সময় সাংবাদিকতায় নিয়োজিত হাবিবুল্লাহ ফাহাদ বর্তমানে বসবাস করছেন ফ্রান্সের প্যারিসে।
এজেড