images

শিল্প ও সাহিত্য

কাঠপেন্সিল লেখক পুরস্কার পাচ্ছেন ৬ তরুণ 

ঢাকা মেইল ডেস্ক

১৬ জুন ২০২৬, ০৮:৫৬ পিএম

কাঠপেন্সিল সাহিত্য সংসদ-এর আয়োজনে ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার ২০২৬’ ঘোষণা করা হয়েছে। সংগঠনটি গতবছর থেকে এ পুরস্কার প্রবর্তন করেন। তারই ধারাবাহিকতায় এ বছরও কাঠপেন্সিল সাহিত্য সংসদ-এর নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সাহিত্যের ৬টি শাখায় ৬জন তরুণ প্রতিভাবান লেখককে উক্ত পুরস্কারে ভূষিত করা হয়েছে। 

পুরস্কার প্রাপ্ত লেখকরা হলেন- কবিতায় জিয়া হক (মাদারীপুর), কথাসাহিত্যে মনির বেলাল (রাজশাহী), শিশু সাহিত্যে রবিউল কমল (সাতক্ষীরা), প্রবন্ধে খোরশেদ মুকুল (চট্টগ্রাম), অনুবাদ সাহিত্যে মোহাম্মদ সাইফুল্লাহ (নোয়াখালী) এবং সম্পাদনায় তাওহীদুল ইসলাম (বগুড়া)। উপহার হিসেবে প্রত্যেক লেখককে ক্রেস্ট, সনদপত্র, মূল্যবান বই ও নদগ অর্থ প্রদান করা হবে। আগামী মাসে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার ২০২৬’ লেখকদের হাতে তুলে দেয়া হবে। 

গত বছর কবিতায় হাসনাইন ইকবাল, কথাসাহিত্যে সাব্বির জাদিদ, শিশু সাহিত্যে জনি হোসেন কাব্য এবং প্রবন্ধে নবাব আবদুর রহিমকে উক্ত পুরস্কার দেওয়া হয়েছে। 

ক.ম/