ঢাকা মেইল ডেস্ক
১৪ মার্চ ২০২৬, ০১:২০ পিএম
বেলাভূমিতে পা, দিগন্তে সূর্যালোক এই প্রতিপাদ্যে নগরের বাটার মোড়ের নির্বাচিত বই বিপণন কেন্দ্রে শিশুসাহিত্যিক হাসনাত আমজাদের ৬৫ উদযাপন হলো ১৩ মার্চ শুক্রবার। আয়োজক ছিলো নদী প্রকাশন ও ছোটবেলা।
সভাপতিত্ব করেন অধ্যাপক আমিরুল ইসলাম কনক, ছাত্র উপদেষ্টা রা.বি।
অতিথি ছিলেন কবি অনীক মাহমুদ অধ্যাপক রা.বি, ইতিহাসবিদ ও গবেষক অধ্যাপক আবুল কাশেম ইতিহাস বিভাগ রা.বি। অনুষ্ঠানে শুভেচ্ছা কথনে ছিলেন শিশুসাহিত্যিক মাসুম আওয়াল, সম্পাদক ছোটবেলা। লেখকের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন নাদিম সিনা। হাসনাত আমজাদকে নিয়ে কথা বলেন কবি শফিকুল আলম শফিক, মাসুমা খানম, সিরাজুদ্দৌলাহ বাহার, মাহবুবুর রহমান বাদশাহ, সুমন শামস, মঈন শেখ, খুরশীদ আল মাহমুদ, রফিক জিবরান।
হাসনাত আমজাদের ছড়া-কবিতা আবৃত্তি করেন মুনিরা রহমান মিঠি, মনিরুজ্জামান উজ্জ্বল, মালিহা তাসফিয়া রোদেলা।
স্বরচিত ছড়া ও কবিতা পাঠ করেন কবি ওয়ালী উল ইসলাম, নাজনীন সুলতানা নাজ, রুবিনা আনিস, সুফিয়া ডেইজী, মাহী ফ্লোরা, বর্ষা জহীন, আসমা উষা, দীপালী রাণী সরকার, হাবিবুল ইসলাম তোতা, শামীমা ডেইজী লিপি, শামীমা নাইস, আব্দুল্লাহ আল বাকী, জাকির হোসেন, অরূপ ব্যানার্জী, হাসিন এহসাস লগ্ন।
অনুগল্প পাঠ করেন অর্ণব পাল সন্তু। আয়োজন সহায়তায় ছিলেন আতিকুর রহমান আতিক ও হাসিবুল হাসনাত রিজভী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি শামীম হোসেন ও এস এম তিতুমীর। পরে ইফতার আয়োজন দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।