images

কৃষি ও পরিবেশ

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

নিজস্ব প্রতিবেদক

১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ এএম

ছুটির দিনে ঢাকায় সাধারণত যানবাহন কম চলাচল করে। কলকারখানাও প্রায় বন্ধ থাকে। ঢাকার বায়ুদূষণের দুটি বড় উৎস এগুলো। তারপরও ঢাকার বায়ুদূষণ কমছে না। আজ শুক্রবারও (২৭ মার্চ) ঢাকার বায়ু অস্বাস্থ্যকর।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৬৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা।

এদিকে, তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি শহর। শহরটির বায়ুমানের স্কোর ২৯৬। এছাড়া দ্বিতীয় অবস্থানে থাকা মিশরের রাজধানী কায়রোর স্কোর ২৮২, তৃতীয় অবস্থানে থাকা থাইল্যান্ডের চিয়াং মাই শহরের স্কোর ১৯৩, আর ১৭৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু।
 
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
 
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

/এএস