images

কৃষি ও পরিবেশ

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

১৩ মার্চ ২০২৬, ০৯:২৮ এএম

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা কিছুটা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেইসঙ্গে দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে ঢাকার কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১৩ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের দেওয়া সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। হালকা বৃষ্টির আভাসও রয়েছে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ২৫ ডিগ্রি সেলসিয়াস।
 
এদিকে, সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

/এএস