images

কৃষি ও পরিবেশ

আজকের তাপমাত্রা কত?

ফিচার ডেস্ক

১১ অক্টোবর ২০২৫, ০৯:৪৬ এএম

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) জানিয়েছে, দেশের বেশ কিছু অঞ্চলে আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহের শেষে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (মনসুন) বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।

অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র (স্টর্ম ওয়ার্নিং সেন্টার) শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় প্রকাশিত এক পূর্বাভাসে এ তথ্য জানায়।

আজকের তাপমাত্রা ২০২৫

আজ ১১ অক্টোবর বাংলাদেশের গড় তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের পরিমান ৭৫ শতাংশ। আদ্রতা ৮৩ শতাংশ। বাতাসের গড় গতি ঘণ্টায় ৫ কিলোমিটার।

ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর ও রাজশাহী বিভাগে এক-দুই জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

ঢাকায় বাতাসের দিক ও গতি: দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮–১২ কিলোমিটার।

আর্দ্রতা (RH): ৯১ শতাংশ।

সূর্যাস্ত: বিকেল ৫টা ৩৬ মিনিটে।

সূর্যোদয়: সকাল ৫টা ৫৪ মিনিটে।

আজ ১১ অক্টোবরের আবহাওয়ার পূবার্ভাস

খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগে কয়েকটি স্থানে এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগে এক-দুই জায়গায় বৃষ্টি হতে পারে। অন্য এলাকায় আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

rain

১২ অক্টোবরের আবহাওয়ার পূবার্ভাস

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের এক-দুই জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

১৩ অক্টোবরের আবহাওয়ার পূবার্ভাস

চট্টগ্রাম বিভাগের এক-দুই জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। অন্যত্র আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া শুষ্ক থাকবে।

১৪ অক্টোবরের আবহাওয়ার পূবার্ভাস

চট্টগ্রাম বিভাগের এক-দুই জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের বাকি অংশে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।

আরও পড়ুন: সারাদিন রোদের দেখা মিলবে না, তবে বৃষ্টি হতে পারে

আজ থেকে আগামী ৫ দিনের পূর্বাভাস

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এজেড