images

কৃষি ও পরিবেশ

ভোটের দিন যেমন থাকবে আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক

০৬ জানুয়ারি ২০২৪, ০৫:৪২ পিএম

গত কয়েকদিন ধরে সারাদেশে ঘন কুয়াশার সঙ্গে শীতের দাপট চলছে। এমন অবস্থায় ভোটের দিন রোববার (৭ জানুয়ারি) আবহাওয়া কেমন থাকবে সেই তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

শনিবার (৬ জানুয়ারি) সকালে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আরও পড়ুন

কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস

এ অবস্থায় রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, শনিবার মধ্যরাত থেকে রোববার সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে সামায়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

এমএইচএম