Dhaka Mail Logo

কৃষি ও পরিবেশ

বায়ুদূষণে সৃষ্ট রোগে বছরে জনপ্রতি ব্যয় ৪ হাজার টাকা: সিপিডি

নিজস্ব প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫১ পিএম

বায়ুদূষণের ফলে সৃষ্ট নানা রোগের কারণে প্রতিবছর শুধু রাজধানীতেই জনপ্রতি ৪ হাজার টাকা ব্যয় হয় বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টর ফর পলিসি ডায়লগ (সিপিডি)। এছাড়াও প্রতিদিন গড়ে ২ ঘণ্টার যাত্রাপথে ঢাকাবাসীদের অন্তত ৪৬ মিনিট জ্যামে বসে থাকতে হয় বলেও জানিয়েছে সংস্থাটি। এর ফলে নষ্ট হয় অতিরিক্ত সময়, ব্যাঘাত ঘটে কাজের।

বুধবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য জানানো হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় উপ-মন্ত্রী হাবিবুন নাহার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির রিসার্চ ফেলো সৈয়দ ইউসুফ সাদাত।

 

আরও পড়ুন

বায়ুদূষণে বাংলাদেশিদের গড় আয়ু কমছে ৬ বছর ৮ মাস

সেমিনারে জানানো হয়, ‘রিডিউসিং পলিউশন ফর গ্রিন সিটি’ শীর্ষক এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। মূলত ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৫০০ খানার উপর জরিপ করে এসব তথ্য প্রকাশ করেছে সিপিডি।

 

গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, জরিপে অংশগ্রহণ করা ৭৬ শতাংশ পরিবার মনে করে বায়ুদূষণের পরিমাণ গত ২ থেকে ৩ বছরের তুলনায় আরও বেড়েছে। আর ৭৩ শতাংশ মনে করে ২ থেকে ৩ বছর তুলনায় প্লাস্টিক দূষণের পরিমাণ বেড়েছে। এছাড়াও ৪৩ শতাংশ পরিবার মনে করেন সরাসরি রাস্তায় প্লাস্টিক ফেলার কারণে এই দূষণ আরও বাড়ছে।

টিএই/আইএইচ