সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

তিন বিভাগে ভারী বর্ষণের আভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মে ২০২৫, ০১:০৬ পিএম

শেয়ার করুন:

rain
ভারী বৃষ্টির পূর্বাভাস। ছবি: সংগৃহীত

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, যা আগামী পাঁচ দিন পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পাশাপাশি দেশের অন্য পাঁচ বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৫ মে) আবহাওয়া অধিদফতরের দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন :  ১৪ জেলায় বজ্রপাতের আশঙ্কা

ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ এবং চাঁদপুর জেলাসহ খুলনা এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।

আগামীকাল শুক্রবারের (১৬ মে) পূর্বাভাসে সংস্থাটি জানায়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। চলমান তাপপ্রবাহ কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।


বিজ্ঞাপন


আরও পড়ুন : ঢাকার আবহাওয়া কেমন থাকবে আজ

এদিকে শনিবার (১৭ মে) থেকে সোমবার (১৮ মে) পর্যন্ত দেশের আট বিভাগে বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া তাপমাত্রা সর্বোচ্চ তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানায় সংস্থাটি।

বর্ধিত পাঁচ দিনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এমএইচএইচ/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর