শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আজও বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৩, ০৮:২৬ এএম

শেয়ার করুন:

আজও বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর ঢাকা
টানা ক’দিন ধরে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষ ১০ এর মধ্যে ঘুরছে রাজধানী। ফাইল ছবি

টানা ক’দিন ধরে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষ ১০ এর মধ্যে ঘুরছে রাজধানী। ১৮২ স্কোর নিয়ে আজ সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান সবার শীর্ষে। বায়ুর এই মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

বুধবার (৩০ আগস্ট) সকাল ৮টায় আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক এই তথ্য জানিয়েছে।

এর আগে মঙ্গলবার সকালেও ১৭৪ স্কোর নিয়ে সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল সবার শীর্ষে।

আইকিউএয়ার এর তথ্য অনুযায়ী, দূষিত বায়ুর শহরের তালিকার শীর্ষে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে ঢাকা। পাশাপাশি দ্বিতীয় অবস্থানে ১৬৪ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তার পর শীর্ষ তিনে ১৫৮ স্কোর নিয়ে আছে ভারতের কলকাতা। এছাড়া ১৫৫ স্কোর নিয়ে শীর্ষ চারে কাতারের দোহা এবং পাঁচ নম্বরে ১৫২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের লাহোর।

এদিকে, দূষিত বায়ুর শহরের তালিকার শীর্ষ ছয়ে ১৩৭ স্কোর নিয়ে আছে পার্শ্ববর্তী দেশ ভারতের দিল্লি। পাশাপাশি ১৩২ স্কোর নিয়ে শীর্ষ সাত নম্বরে সৌদি আরবের রিয়াদ এবং ১২৬ স্কোর নিয়ে আট নম্বরে অবস্থান করছে মালয়েশিয়ার কুচিং। এছাড়া নয় নম্বরে ১১৫ স্কোর নিয়ে দক্ষিণ মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস এবং শীর্ষ ১০ আছে উগান্ডার রাজধানী কাম্পালা, স্কোর ১০৫।

Air Pollution
বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ১৮২ স্কোর নিয়ে আজ ঢাকার অবস্থান সবার শীর্ষে। সংগৃহীত ছবি

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়। সেই সঙ্গে তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে তা জানায়। বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। 

আরও পড়ুন

‘বায়ুদূষণে ভবিষ্যৎ প্রজন্ম প্রতিবন্ধী হয়ে বেড়ে উঠবে’

রাজধানী ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে। এখানকার বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা ভালো থাকে।

 

২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদফতর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণাধীন ধুলো। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। এ পরিমাণে বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

/আইএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর