বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ঢাকা

নারী কর্মীদের মানসিক সুস্থতায় ‘হার এশিয়াটিক সার্কেল’ ও ‘সুখী’র গ্রুপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০১:০৭ এএম

শেয়ার করুন:

নারী কর্মীদের মানসিক সুস্থতায় ‘হার এশিয়াটিক সার্কেল’ ও ‘সুখী’র গ্রুপ
ছবি: সংগৃহীত

এশিয়াটিক থ্রি-সিক্সটির নারী কর্মীদের জন্য তৈরি প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’ মানসিক স্বাস্থ্যবিষয়ক একটি গ্রুপ সেশনের আয়োজন করেছে। 

গ্রামীণ হেলথটেক লিমিটেডের ই-হেলথকেয়ার প্ল্যাটফর্ম ‘সুখী’র সহযোগিতায় রাজধানীর বনানীতে বাতিঘর আর্ট স্পেসে এ সেশন অনুষ্ঠিত হয়। সেশনে ‘হার এশিয়াটিক সার্কেল’-এর প্রায় ৩০ জন নারী কর্মী অংশ নেন।

নারী কর্মীদের সৃজনশীল, পেশাগত ও ব্যক্তিগত বিকাশে সহায়তার লক্ষ্যে এশিয়াটিক থ্রি-সিক্সটি ‘হার এশিয়াটিক সার্কেল’ প্ল্যাটফর্মটি চালু করেছে। বর্তমান ও সাবেক নারী সহকর্মীদের নিয়ে গঠিত এ প্ল্যাটফর্মে সহযোগিতা, দক্ষতা বিনিময় ও মেন্টরশিপের মাধ্যমে নারীদের এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করা হয়।

সেশনে ‘সুখী’র বিশেষজ্ঞরা আচরণগত পরিবর্তনের মাধ্যমে মানসিক চাপ নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। পাশাপাশি হালকা শারীরিক ব্যায়ামের মাধ্যমে দৈনন্দিন জীবনের চাপ মোকাবিলা ও মানসিক সুস্থতা বজায় রাখার বিভিন্ন পদ্ধতি নিয়েও আলোচনা করা হয়।

‘সুখী’র ক্লিনিক্যাল ম্যানেজার ডা. সাদিয়া ইফফাত আনাম বলেন, নারীদের পেশাগত ও ব্যক্তিগত—দুই দিকই সামলাতে হয়। তাই দুই ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া জরুরি।

উন্মুক্ত আলোচনা ও হালকা আপ্যায়নের মধ্য দিয়ে সেশনটি শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা একে অপরের সঙ্গে ভাগ করে নেন।

‘হার এশিয়াটিক সার্কেল’-এর ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ সেশন নারী কর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করেছে। একই সঙ্গে মানসিক ও সামগ্রিক সুস্থতা সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিজেদের যত্ন নেওয়ার বিষয়ে অংশগ্রহণকারীদের উৎসাহিত করেছে।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর