বুধবার, ৬ মে, ২০২৬, ঢাকা

নারীর সম্মান ও সমতার অঙ্গীকার

সুমন চন্দ্র
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ০১:৪২ পিএম

শেয়ার করুন:

women-day
আজ আন্তর্জাতিক নারী দিবস। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক নারী দিবস আমাদের জন্য শুধু একটি দিবস নয়, এটি নারীর অধিকার, মর্যাদা ও সমতার সংগ্রামের প্রতীক। প্রতি বছর ৮ মার্চ সারা বিশ্বে এই দিবসটি পালিত হয়, যাতে নারীদের অবদান, সাফল্য এবং তাদের প্রতি বিদ্যমান বৈষম্য সম্পর্কে মানুষকে সচেতন করা যায়।

সমাজ, পরিবার ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষা, চিকিৎসা, বিজ্ঞান, রাজনীতি, ব্যবসা প্রায় সব ক্ষেত্রেই নারীরা আজ সফলতার স্বাক্ষর রাখছে। তবুও বাস্তবতা হলো, অনেক নারী এখনও বৈষম্য, সহিংসতা ও অবহেলার শিকার হয়। তাই নারী দিবস আমাদের মনে করিয়ে দেয় যে নারীর অধিকার রক্ষা এবং তাদের সম্মান নিশ্চিত করা শুধু নারীদের কাজ নয়, এটি পুরো সমাজের দায়িত্ব।


বিজ্ঞাপন


একটি উন্নত ও মানবিক সমাজ গড়তে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ অত্যন্ত জরুরি। নারীদের শিক্ষা, কর্মসংস্থান এবং নিরাপত্তা নিশ্চিত করতে পারলে দেশ আরও এগিয়ে যাবে।

আন্তর্জাতিক নারী দিবস আমাদের শপথ করায় আমরা এমন একটি সমাজ গড়ব যেখানে নারী তার স্বপ্ন পূরণে বাধাহীনভাবে এগিয়ে যেতে পারবে এবং সম্মান ও সমান অধিকার পাবে।

আজকের বিশ্বে নারীরা তাদের মেধা, পরিশ্রম ও সাহসিকতার মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তবুও প্রকৃত সমতা অর্জনের জন্য আমাদের মানসিকতার পরিবর্তন জরুরি। পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে নারীদের প্রতি সম্মান, সহযোগিতা এবং সমান সুযোগ নিশ্চিত করতে হবে। নারীকে দুর্বল নয়, বরং সমাজের শক্তি হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পারে একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও সমতাপূর্ণ পৃথিবী গড়ে তোলা সম্ভব হবে।

লেখক: সংবাদকর্মী (দিনাজপুর)

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর