শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ঢাকা

মধ্যরাতের মধ্যে ১৪ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম

শেয়ার করুন:

মধ্যরাতের মধ্যে ১৪ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
ঝড়সহ বজ্রবৃষ্টি। ফাইল ছবি

মধ্যরাতের মধ্যে দেশের ১৪ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১ পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়াবিদ মো.আব্দুল হামিদ মিয়া।

তিনি জানান, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ঢাকা, বগুড়া, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্ল, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। 

এমএইচএইচ/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর