সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ৩ অঞ্চলে ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:০২ পিএম

শেয়ার করুন:

মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ৩ অঞ্চলে ঝড়ের আভাস
ঝড়ের সময়ের একটি দৃশ্য। ফাইল ছবি

মধ্যরাতের মধ্যে ঢাকাসহ তিন অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। 

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, ঢাকা, কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এমএইচএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর