মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঢাকায় থাকতে পারে শুষ্ক আবহাওয়া 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ এএম

শেয়ার করুন:

ঢাকায় থাকতে পারে শুষ্ক আবহাওয়া 
ছবি: সংগৃহীত

ঢাকায় মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকতে পারে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৭ টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর। 

এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ বেগে বাতাস বয়ে যেতে পারে।

সংস্থাটি আরও জানায়, দিনের তাপমাত্রা সাধারনত অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় সকাল ৬ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৮০ ডিগ্রি সেলসিয়াস। এসময় আদ্রতা ছিলো ৭৪ শতাংশ। গতকালের সর্ব্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ০২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজকের আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর জানায়,  ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫ টা ১৮ মিনিটে। আগামীকালের সূর্যোদয় হবে ভোর ৬ টা মিনিটি। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।

এমএইচএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর