বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মধ্যরাতের মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম

শেয়ার করুন:

মধ্যরাতের মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
দেশের ১২ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ছবি: এআই দিয়ে তৈরি

ঢাকাসহ দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে মধ্যরাতের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. ওমর ফারুক জানান, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব/পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

এ সময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। 

এমএইচএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর