মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ঢাকায় বজ্রপাতসহ ভারি বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতা ও যানজটের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ এএম

শেয়ার করুন:

ঢাকায় তীব্র বজ্রপাত ও ভারি বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা
ঢাকায় তীব্র বজ্রপাত ও ভারি বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকা শহরের ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টিবাহী মেঘের গতি ধীর হওয়ায় এই বৃষ্টিপাত দুই থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। এর ফলে নগরজুড়ে ব্যাপক জলাবদ্ধতা ও তীব্র যানজটের আশঙ্কা রয়েছে, যা অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানগামী মানুষকে ভোগান্তিতে ফেলতে পারে।

আরও পড়ুন: পরিবেশের ওপর চাপ পড়লে জনস্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হয়: পরিবেশমন্ত্রী

আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক এবং সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ এই তথ্য জানিয়েছেন।

797746022_1730294034921870_3685019386754506709_n

তার পূর্বাভাস অনুযায়ী, সকাল ৬টা থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকা বিভাগের সব জেলার ওপর দিয়ে তীব্র বজ্রপাত ও ভারি বৃষ্টি বয়ে যেতে পারে। এর মধ্যে শরীয়তপুর, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী ও ঢাকা জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া ভোর থেকেই চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলো এবং বরিশাল বিভাগের সব জেলার ওপর দিয়েও অনুরূপ আবহাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর