রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম

শেয়ার করুন:

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সতর্কতা জারি
ফাইল ছবি

উত্তরমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগরে সুস্পষ্ট লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সতর্কবার্তায় এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর। 

সতর্কবার্তায় আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি আজ বিকাল ৩টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে উত্তরমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।

তিনি আরও জানান, লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

এমএইচএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর