বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মধ্যরাতের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম

শেয়ার করুন:

মধ্যরাতের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে।  ছবি: এআই দিয়ে তৈরি

মধ্যরাতের মধ্যে ঢাকাসহ আট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া এবং খুলনা অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব/পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।


এমএইচএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর