শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ঢাকা

মধ্যরাতের মধ্যে উপকূলীয় ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ০৭:০৪ পিএম

শেয়ার করুন:

মধ্যরাতের মধ্যে উপকূলীয় ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 
ঝড়ের সময়ের একটি দৃশ্য। ফাইল ছবি

মধ্যরাতের মধ্যে দেশের উপকূলীয় ছয়টি অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। 

শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাত ১টার পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে অধিদফতর। 

পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এ সময়ে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন।

এমএইচএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর