সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মধ্যরাতের আগেই ১০ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জুন ২০২৬, ০৬:১২ পিএম

শেয়ার করুন:

মধ্যরাতের আগেই ১০ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস 
ঝড়। ফাইল ছবি

মধ্যরাতের মধ্যে দেশের ১০ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এসময় এসব অঞ্চলে বজ্রবৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে। 

শনিবার (২০ জুন) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদফতর। 

পূর্বাভাসে আবহাওয়াবিদ মো.শাহীনুল ইসলাম জানান, টাংগাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পূর্ব/দক্ষিন-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

এসময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলেও জানান আবহাওয়াবিদ। 
 
এমএইচএইচ/ক.ম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর