বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

মধ্যরাতের মধ্যে ১৪ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ০৭:১৪ পিএম

শেয়ার করুন:

S
ফাইল ছবি

মধ্যরাতের মধ্যে ঢাকাসহ দেশের ১৪ অঞ্চলের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানায় অধিদফতর। 


বিজ্ঞাপন


পূর্বাভাসে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন- রংপুর, রাজশাহী, পাবনা, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। 

এসময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন। 

এমএইচএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর