সোমবার, ৮ জুন, ২০২৬, ঢাকা

৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ০৬:২৫ পিএম

শেয়ার করুন:

৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা

মধ্যরাতের মধ্যে দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।

সোমবার (৮ জুন) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।


বিজ্ঞাপন


আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

এসময় এসব এলাকার নদীবন্দরগুলোরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলেও তিনি জানান।

এমএইচএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর