রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ০৬:১৬ পিএম

শেয়ার করুন:

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় দেশের উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

রোববার (৭ জুন) আবহাওয়া অধিদফতরের ঝড় ও সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া সামুদ্রিক সতর্কবার্তায় এমন তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


সতর্কবার্তায় আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান,  উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে  চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

তিনি আরও জানান, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এমএইচএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর