রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

৭ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ১২:৩৭ পিএম

শেয়ার করুন:

Weather
প্রতীকী ছবি

সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রোববার (৭ জুন) সংস্থাটির ঝড় ও সতর্কীকরণের দেওয়া ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

এসময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

এমএইচএইচ/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর