বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ঢাকা

ঢাকাসহ ১২ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ জুন ২০২৬, ০৩:৩৩ পিএম

শেয়ার করুন:

ঢাকাসহ আট অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

ঢাকাসহ দেশের ১২ অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 
 
পূর্বাভাসে মো.আব্দুল হামিদ মিয়া জানান, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাংগাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। 

এসময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
 
এমএইচএইচ/ক.ম  

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর